সাত দিন ধরে অবস্থান, খোঁজ নিল না কেউ (ভিডিও)

৩১ মে ২০১৯, ০৩:৪৬ PM

সাত দিন ধরে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান করছে ছাত্রলীগের পদবঞ্চিতরা নেতারা। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এমনকি দাবি না মানা হলে পবিত্র ঈদুল ফিতরের দিনও সেখানে অবস্থান করবেন বলে ঘোষণা দিয়েছেন তারা। কিন্তু ছাত্রলীগ নেতাদের এই দুঃসময়ে দেখা মিলল না কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের কোন দলীয় নেতার। ফলে খেয়ে না খেয়ে দিন-রাত খোলা আকাশের নিচে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন ক্ষুব্ধ ছাত্রলীগ নেতারা।

ছাত্রলীগের পূর্ণাঙ্গ ৩০১ সদস্য বিশিষ্ট কমিটি থেকে বিতর্কিতদের বাদ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান করবেন ছাত্রলীগের পদবঞ্চিতরা। এদিকে সদ্য ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি থেকে ১৯ জন ‘বিতর্কিত’ নেতাকে বাদ দেয়া হয়েছে। ওই ১৯ জনের পদ শূন্য ঘোষণা করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

তবে বিজ্ঞপ্তিতে কমিটি থেকে বাদ পড়া ১৯ জনের নাম প্রকাশ করা হয়নি। নাম প্রকাশ না করার বিষয়টিকে ছাত্রলীগের পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া অংশ ‘প্রহসন’ হিসেবে আখ্যা দিয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রাথমিকভাবে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্রলীগের ১৯টি পদ শূন্য ঘোষণা করা হলো। পরবর্তীতে যাচাই-বাছাইপূর্বক পদগুলো পূরণ করা হবে।’

সংগঠনের কমিটিতে পদবঞ্চিতরা একে ‘নতুন একটি প্রহসন’ হিসেবে আখ্যা দিয়েছেন।বুধবার এক সংবাদ সম্মেলনে পদবঞ্চিতরা একে ‘শুভংকরের ফাঁকি’, ‘চাতুরী’ ও ‘সুপরিকল্পিত অপরাজনীতি’ হিসেবেও আখ্যা দিয়েছেন।

তবে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বিষয়টি অস্বীকার করে বলেন, ‘পারিবারিক ও সামাজিক’ দিক বিবেচনায় কমিটি থেকে বাদ পড়া ‘বিতর্কিত’ ১৯ জন নেতার নাম প্রকাশ করবে না তারা। যাঁদের পদ শূন্য ঘোষণা করা হয়েছে, তাঁদের ব্যক্তিগতভাবে চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি৷

ছাত্রলীগের গত কমিটির উপ দপ্তর সম্পাদক শেখ নকিবুল ইসলাম সুমন বলেন, সপ্তম দিনের মতো অবস্থান চলছে। দাবি আদায় না হলে এখানে ঈদ পালন করা হবে। এর আগে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের নেতারা আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছে তা রক্ষা করা হয়নি।

ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক সাঈফ বাবু বলেন, আমাদের দাবি যে যৌক্তিক তা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। কমিটিতে ১৯ জনের পদ শূণ্য করা হয়েছে। কিন্তু তাদের তালিকা প্রকাশ করা হয়নি। এছাড়া আরও যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের পদ শূণ্য করা হোক। আর আমাদের আন্দোলন-সংগ্রাম হলো ছাত্রলীগকে বিতর্ক মুক্ত করার সংগ্রাম। প্রধানমন্ত্রী এখন দেশের বাইরে আছেন। তিনি দেশে ফেরার পর তার সাথে দেখা করে আমাদের অভিযোগগুলো উপস্থাপন করব।

 

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬