৪ দফা দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

০৬ জানুয়ারি ২০২৬, ০১:৫২ PM
 ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ © সংগৃহীত

শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করাসহ চার দফা দাবি আদায়ে রাজধানীর বুকে ‘মার্চ ফর ইনসাফ’ বা ‘ইনসাফ যাত্রা’ শুরু করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শাহবাগের হাদি চত্বর থেকে এই পথযাত্রা শুরু হয়।

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ১০টি পিক-আপ ভ্যানে চড়ে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। শাহবাগ থেকে শুরু হওয়া এই দীর্ঘ পথযাত্রাটি সায়েন্সল্যাব, সিটি কলেজ, মোহাম্মদপুর তিন রাস্তার মোড় এবং রায়েরবাজার বধ্যভূমি হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পৌঁছাবে। সেখান থেকে উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা ও যাত্রাবাড়ী হয়ে পুনরায় শাহবাগ হাদি চত্বরে এসে সন্ধ্যায় কর্মসূচিটি শেষ হওয়ার কথা রয়েছে।

পথযাত্রা চলাকালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়। তারা ‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘রক্ত বন্যায় ভেসে যাবে অন্যায়’ এবং ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ এমন সব স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। এ সময় তারা লাল-সবুজের পতাকা হাতে হাদি হত্যার দ্রুত বিচার ও ঘোষিত ৪ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

ইনকিলাব মঞ্চের চার দফা দাবি হলো:

১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনিচক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।

২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।

৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।

৪. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে।

স্থগিত শাকসু নির্বাচনের দাবিতে উপাচার্য ভবনের সামনে মানববন্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‘এআই’ গবেষক ইরফানের মৃত্যু নিয়ে নতুন মোড়, আত্মহত্যার দাবি ম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে নিখোঁজের চার দিন পর মরদেহ উদ্ধার, প্রতিবেশী গ্রেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে শিক্ষকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9