হাসনাত আবদুল্লাহর ফেসবুক প্রোফাইল ডিসেবল

০৬ জানুয়ারি ২০২৬, ১২:৫৮ PM
হাসনাত আবদুল্লাহ

হাসনাত আবদুল্লাহ © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি ডিসেবল (অকার্যকর) করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে এ তথ্য জানান তিনি। 

ভিডিও বার্তায় হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমার ‘হাসনাত আব্দুল্লাহ’ নামের ব্যক্তিগত প্রোফাইলটি বেশ কিছুদিন আগে ডিজেবল করে দেওয়া হয়েছে। ভারতবিরোধী অবস্থান নেওয়ায় পরবর্তীতে কিছু পোস্টের কারণে কপিরাইট ক্লেইমের মধ্য দিয়ে আমার আইডিটিকে ডিজেবল করে দেওয়া হয়।’ 

তিনি বলেন, আইডিটি বন্ধ থাকার কারণে গত কয়েক দিন আপনাদের সঙ্গে যুক্ত থাকতে পারিনি। এখন থেকে আমার এই পেজ থেকেই নিয়মিত সক্রিয় থাকব। এতদিন এই পেজটি মূলত এডমিনরা পরিচালনা করতেন।

হাসনাত আব্দুল্লাহ ভিডিও বার্তায় সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমার কথা ও সংবাদগুলো সবার কাছে পৌঁছে দেয়ার জন্য আপনারা এই পেজটি শেয়ার করবেন।’  

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬