জুলাই আন্দোলনে হামলার পলাতক আসামি আ.লীগ নেতার মনোনয়ন বৈধ

০৩ জানুয়ারি ২০২৬, ০১:০৪ PM
আওয়ামী লীগ নেতা সৈয়দ এ কে একরামুজ্জামান ওরফে সুখন

আওয়ামী লীগ নেতা সৈয়দ এ কে একরামুজ্জামান ওরফে সুখন © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগ নেতা সৈয়দ এ কে একরামুজ্জামান ওরফে সুখনের দাখিল করা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (০২ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন। তবে একরামুজ্জামান বর্তমানে পলাতক থাকায় যাচাই-বাছাইয়ের সময় তিনি নিজে উপস্থিত ছিলেন না।

২০২৪ সালের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও তার মনোনয়নপত্র বৈধ ঘোষণার ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের। সামাজিম মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ‘তাসনিম জারার মনোনয়ন গৃহীত হয়নি। জুলাই অভ্যুত্থানে হা'মলা সহ সাত মামলার আসামী আওয়ামী লীগ নেতা একরামুজ্জামান সুখনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। হাসিনার ক্যাঙ্গারু ট্রাইবুনাল বিরোধী বক্তব্য দেয়ায় জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিল হয়েছে। আওয়ামী লীগের চিহ্নিত বি টিম জাতীয় পার্টি প্রার্থী দিয়েছে ২৪৩ আসনে। এভাবেই চলছে।’

নির্বাচন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, একরামুজ্জামান একসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। ওই নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি আওয়ামী লীগে যোগ দেন। ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি ঢাকার বোটক্লাবে তৎকালীন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীর উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন।

রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হলফনামায় একরামুজ্জামান উল্লেখ করেছেন, তার বিরুদ্ধে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা, নাসিরনগর থানা, যাত্রাবাড়ী থানা এবং উত্তরা পূর্ব ও পশ্চিম থানায় মোট সাতটি মামলা তদন্তাধীন রয়েছে। এসব মামলার অধিকাংশই জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট।

এদিকে একরামুজ্জামানের মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন ওই আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান। তিনি বলেন, ‘একরামুজ্জামান সাতটি মামলার পলাতক আসামি। তিনি একজন বিতর্কিত রাজনৈতিক ব্যক্তি। একজন পলাতক আসামি কীভাবে নির্বাচনে অংশ নিতে পারেন? আমরা তার মনোনয়ন বাতিলের দাবিতে লিখিত অভিযোগ দিয়েছিলাম।’

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর ইসলাম গণমাধ্যমকে জানান, নাসিরনগর থানায় দায়ের হওয়া মামলায় একরামুজ্জামান এখনো জামিন নেননি। পুলিশের নথিতে তাকে পলাতক হিসেবেই চিহ্নিত করা হয়েছে।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান বলেন, ‘দাখিল করা কাগজপত্র আইনগতভাবে সঠিক থাকায় মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে অন্য প্রার্থীর দেওয়া লিখিত অভিযোগ নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। এ বিষয়ে কোনো পক্ষের আপত্তি থাকলে বিধি অনুযায়ী আপিল করার সুযোগ রয়েছে।’

ত্রাণসামগ্রী নিতে গিয়ে ‘পদদলিত’ হয়ে ৩ নারী আহত
  • ১৭ জুলাই ২০২৬
পাকিস্তানে হাসপাতাল থেকে ছড়াচ্ছে এইচআইভি, আক্রান্তদের অধিকা…
  • ১৭ জুলাই ২০২৬
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের তথ্য পাঠানোর নির্দেশ
  • ১৭ জুলাই ২০২৬
ম্যাচের আগে যা করেন লিওনেল মেসি
  • ১৭ জুলাই ২০২৬
ক্ষমা চেয়ে এতিমখানার চালের টাকা ফেরত দিলেন যুবদল নেতা
  • ১৭ জুলাই ২০২৬
কার হাতে উঠতে পারে বিশ্বকাপের সেরা সম্মান?
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence