মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল হলো যে কারণে

০৩ জানুয়ারি ২০২৬, ০৯:৪১ AM
মাহমুদুর রহমান মান্না

মাহমুদুর রহমান মান্না © সংগৃহীত

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্বাচনী হলফনামায় অসঙ্গতি ও তথ্যের গড়মিল থাকায় তাদের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান এ ঘোষণা দেন।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। দুপুর আড়াইটার পর থেকে এ আসনটির প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শুরু হয়। যাচাই-বাছাইয়ে ৭ জনের মধ্যে ৬ জনের মনোনয়ন যাচাই-বাছাই হয়ে গেছে। বাকী ১ জনের প্রস্তাবকারী ও সমর্থনকারী উপস্থিত না থাকায় তার মনোনয়ন যাচাই পেন্ডিং রাখা হয়েছে।

৬ জনের মধ্যে মনোনয়ন বৈধ হয়েছে বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম ও জামায়াতের প্রার্থী শাহাদাতুজ্জামানের। মনোনয়ন বাতিল হয়েছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু, গণঅধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকারের।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান বলেন, মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গড়মিল থাকায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আপিল করতে পারবেন।

একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
  • ০৭ অক্টোবর ২০২৬
রামেবি উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬