জামায়াত সবচেয়ে বেশি আসন পেলে প্রধানমন্ত্রী কি আপনি— জবাবে যা বললেন আমির

৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ PM
জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জামায়াত আমির ডা. শফিকুর রহমান © সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যের সরকার গঠনের লক্ষ্যে কাজ করছে জামায়াতে ইসলামী। ইতোমধ্যে ১০টি দলের সঙ্গে আসন সমঝোতাও করেছে দলটি, যা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ অবস্থায় জামায়াত নেতৃত্বাধীন শরিক দলগুলো বিজয়ী হয়ে সরকার গঠন করলে কে প্রধানমন্ত্রী হবেন, এমন প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনের সর্বত্র।

তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী হবেন সেই দলের নেতা, যারা সবচেয়ে বেশি আসন পাবে। তবে যদি জামায়াত সবচেয়ে বেশি আসন পায়, তাহলে তিনি নিজে প্রধানমন্ত্রী প্রার্থী হবেন কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সে সিদ্ধান্ত দল নেবে।

আরও পড়ুন: ভারতীয় কূটনীতিক এসেও দেখা করেছেন জামায়াত আমিরের সঙ্গে, রয়টার্সকে ডা. শফিক

রয়টার্সদে দেওয়া সাক্ষাৎকারে জামায়াত আমির বলেছেন, নির্বাচনের পর জামায়াত জাতীয় ঐক্যের সরকার গঠন করবে এবং এ বিষয়ে একাধিক দলের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, আমরা অন্তত পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল রাষ্ট্র দেখতে চাই। যদি দলগুলো একত্রিত হয়, তাহলে আমরা একসঙ্গে সরকার পরিচালনা করব। যেকোনো জাতীয় ঐক্য সরকারের ক্ষেত্রে দুর্নীতিবিরোধী অবস্থান হতে হবে একটি যৌথ এজেন্ডা।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950