জোটের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪ নেতা বহিষ্কার 

৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৭ AM
বিএনপির পতাকা

বিএনপির পতাকা © সংগৃহীত

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করায় ব্রাহ্মণবাড়িয়ার ৪ বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জোট প্রার্থীর বিরুদ্ধে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করায় এই ব্যবস্থা গ্রহণ করেছে বিএনপি।

বহিস্কৃতরা হলেন, বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম. এ. খালেক পিএসসি, যুবদলের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব সরাইলের তরুন দে ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

রুমিন ফারহানা নিজের ভেরিফাই ফেসবুক আইডিতে বহিষ্কার সংক্রান্ত যমুনা টেলিভিশনের একটি পোস্ট শেয়ার করেছেন। তবে এ পর্যন্ত তাদের থেকে আনুষ্ঠানিক কোনধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950