নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির আরেক নেত্রী

৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ PM
দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি

দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি © ফাইল ছবি

ছাত্র-জনতার আকাঙ্ক্ষার বাস্তবায়ন এবং দলের মূল লক্ষ্য ও আদর্শ থেকে সরে জামায়াতের জোটে অংশ নেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সব ধরনের নির্বাচনি কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ালেন দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি।

এনসিপির উত্তরাঞ্চলীয় সংগঠক ও জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি ২৯ ডিসেম্বর রাতে গণমাধ্যম কর্মীদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, এই দলের প্রতিষ্ঠালগ্ন থেকে আমাদের স্বপ্ন দেখানো হয়েছিল স্বতন্ত্র, স্বাধীন ও বাংলাদেশপন্থার রাজনীতির। দলের র্শীষ নীতিনির্ধারকরা ৩০০ আসনে এককভাবে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। অথচ গত ২৮ ডিসেম্বর জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোটে বিভিন্ন শর্তসাপেক্ষে এনসিপি যোগদান করে।

তিনি বলেন, এ অংশগ্রহণের মাধ্যমে দলীয় নেতারা তাদের বক্তব্য থেকে সরে এসেছেন। এটা এক ধরনের প্রবঞ্চনা বলে তিনি মনে করেন।

নিজের নৈতিকতা আদর্শ বিসর্জন দিয়ে জনতার বিশ্বাসের অমর্যাদা করে তিনি কখনো এই জোটে যোগ দিতে পারেন না। প্রীতি বলেন, জনতার অধিকার রক্ষা ও নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে এনসিপিতে যোগ দিয়েছিলাম। বর্তমানে এই দল ও জোটের সব ধরনের নির্বাচনি কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নিয়েছি।

প্রীতি বলেন, বর্তমান পরিস্থিতিতে এ বিষয়ে দ্রুতই আমি পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব।

প্রসঙ্গত, দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামগাতী গ্রামের বখতিয়ার মোমিন চৌধুরীর মেয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ঢাকসুর কবি সুফিয়া কামাল হলের সাবেক সংস্কৃতিক বিষয়ক সম্পাদক।

ট্যাগ: এনসিপি
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9