খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার

৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ AM
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া © সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার রাত ২টা ২০ মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত সংকটময় মুহুর্ত পাড় করছেন।

এ সময় ডা. জাহিদ বলেন ‘বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা ইতোমধ্যেই জানিয়েছি, উনি তার সবচেয়ে সংকটময় সময় অতিক্রম করছেন। এই মুহূর্তে তার অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তার চিকিৎসা নিয়ে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

আরও পড়ুন: অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ

ডা. জাহিদ আরও জানান, দেশে এবং বিদেশে থাকা মেডিকেল বোর্ডের সকল সদস্য সার্বক্ষণিকভাবে তার চিকিৎসা তদারকি করছেন। বাংলাদেশে উপস্থিত চিকিৎসকরা হসপিটালে অবস্থান করছেন এবং বিদেশি বিশেষজ্ঞরা ভার্চুয়ালি চিকিৎসা পরামর্শ প্রদান করছেন। মেডিকেল বোর্ডের সদস্যদের মধ্যে রয়েছেন ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডা. এফএম সিদ্দিকী, প্রফেসর ডা. নুরুদ্দিন আহমেদ, প্রফেসর ডা. জিয়াউল হক, প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, এজেড এম সালেহ, ডা. জাফর ইকবাল, ডা. মাসুম কামাল, প্রফেসর এ কিউএম মহসিন, প্রফেসর এ কিউএম রেজা, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. শাকিল ফরিদ ও ডা. খালেদ।

বিদেশে যুক্তি দিচ্ছেন ইউকের ও ইউএসএর চিকিৎসকরা—মোহাম্মদ হাবিবুর রহমান, ডা. রফিকউদ্দিন আহমেদ, জন হ্যামিল্টন, হামিদ জন হপকিনস, ইউকের প্রফেসর ডা. প্যাট্রিক কেডি, প্রফেসর ডা. জেনিফার ক্রস, প্রফেসর ডা. রিচার্ডসহ অন্যান্য চিকিৎসকরা। তারা সকলে সার্বক্ষণিকভাবে অনলাইনে চিকিৎসার পরামর্শ প্রদান করছেন।

ডা. জাহিদ বলেন, ‘এই কঠিন সময়ে আমরা দেশের মানুষকে আবারও দোয়ার জন্য আহ্বান জানাচ্ছি। যারা দীর্ঘ সময় ধরে হাসপাতালে অপেক্ষা করছেন, তাদের ধন্যবাদ জানাই। দেশের মানুষের উৎকণ্ঠা দূর করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা সকলের প্রার্থনা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ।’

বদলে যাচ্ছে ঢাকা মেডিকেলের চিত্র, একনেকে ১১৫৫ কোটি টাকার মা…
  • ১৯ আগস্ট ২০২৬
নয় মাস পর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন ইমর…
  • ১৯ আগস্ট ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে লিফট নষ্ট, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষ…
  • ১৯ আগস্ট ২০২৬
১৫ আগস্টের পরিকল্পনা: গ্রেপ্তার ৫২ জনের ১৫ জন রিমান্ডে
  • ১৯ আগস্ট ২০২৬
নিখোঁজের এক দিন পর শিক্ষার্থীর মরদেহ মিলল খালে
  • ১৯ আগস্ট ২০২৬
পৃথিবীতে সব কিছুতে অভিযোগ আছে, আর যদি ছেড়ে দেন পৃথিবী সুন্দর
  • ১৯ আগস্ট ২০২৬