নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শিবিরের দুবারের সাবেক সভাপতি

২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ PM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ PM
মো. আবদুল জব্বার

মো. আবদুল জব্বার © ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের দুবারের সাবেক সভাপতি মাওলানা মো. আবদুল জব্বার। আজ সোমবার (২৯ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

আবদুল জব্বার তার পোস্টে বলেন, সংগঠনের সিদ্ধান্তে আমি নারায়ণগঞ্জ-৪ আসন থেকে  সংসদ সদস্য প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম। দেশ জাতির স্বার্থই আমাদের জন্য এখন মুখ্য বিষয়।

তিনি আরও বলেন, সংগঠনের সর্বস্তরের ভাই-বোন-শুভাকাঙ্ক্ষী-ছাত্র-যুবকরা নিরলস ও নিঃস্বার্থভাবে কাজ করেছেন। সত্যিই আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমি আজীবন স্বরণ রাখব।আল্লাহ তায়ালা আমাদের সামগ্রিক তৎপরতা কবুল করুন।

আবদুল জব্বার বলেন, ১০ দলীয় জোট প্রার্থী ছোট ভাই অ্যাড. আবদুল্লাহ আল আমিনের জন্য শুভ কামনা রইল।

জানা গেছে, গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) এই আসনে এনসিপির কেন্দ্রীয় নেতা অ্যাড. আবদুল্লাহ আল আমিন জামায়েত জোটের মনোনয়ন পেয়েছেন। তিনি আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মাওলানা মো. আবদুল জব্বার বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমিরের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০১৫ ও ২০১৪ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং ২০১২ ও ২০১৩ সালে সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন।

যৌন হয়রানির শিকার ছাত্রীকে অসহযোগিতার অভিযোগে শাবিপ্রবির প্…
  • ১২ নভেম্বর ২০২৬
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানের আহ্ব…
  • ১২ নভেম্বর ২০২৬
নবীজির (সা.) হারিয়ে যাওয়া সুন্নাত
  • ১২ নভেম্বর ২০২৬
নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে
  • ১২ নভেম্বর ২০২৬
সাফের সেমিফাইনালের টিকিটের দাম নির্ধারণ
  • ১২ নভেম্বর ২০২৬
উপাচার্য যেন তার সন্তানের আবদারের মতো করে হলেও রাকসু নির্বা…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950