ঢাকা-১৩ আসনের প্রার্থী হচ্ছেন মামুনুল হক

২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ PM
মাওলানা মুহাম্মাদ মামুনুল হক

মাওলানা মুহাম্মাদ মামুনুল হক © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা-১৩ আসনে (মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগর এলাকা) প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করবেন। 

শনিবার (২৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মামুনুল হকের ব্যক্তিগত সহকারী মাওলানা জাকির হুসাইন। তিনি বলেন, রবিবার দুপুর ১২টায় আগারগাঁওয়ে ঢাকা জেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন মাওলানা মামুনুল হক। এ সময় তার সঙ্গে দলের নেতারা উপস্থিত থাকবেন।

উল্লেখ, জামায়াতসহ আট দলের যে নির্বাচনি সমঝোতা প্রক্রিয়া চলছে, তাতে মামুনুল হকের দলও রয়েছে।

মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬