বিমান বন্দর থেকে ৩০০ ফিটের পথে পদযাত্রায় নজিরবিহীন নিরাপত্তা

২৫ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ PM
পদযাত্রায় নজিরবিহীন নিরাপত্তা

পদযাত্রায় নজিরবিহীন নিরাপত্তা © টিডিসি ফটো

ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। ১৭ বছর পর লাখ লাখ নেতাকর্মী অপেক্ষা করছেন রাজধানীর ৩০০ ফিট এলাকার জুলাই এক্সপ্রেসওয়েতে। লাল-সবুজের বুলেটপ্রুফ মিনিবাসে চড়ে বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থলের পথে রওনা দিয়েছেন তারেক রহমান। সপরিবারে দেশের মাটিতে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাদের বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকার হযরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের মাটিতে পা রাখলেন তিনি। ভিআইপি লাউঞ্জ থেকে বের হয়ে তিনি জুতা খুলে খালি পায়ে দুর্বা ঘাসে পা রাখলেন। এরপর হাতে এক মুঠো মাটি হাতে নিয়ে নিজ মাতৃভূমির স্বাদ নিলেন। 

এরপর ধীরে ধীরে নির্ধারিত বাসে করে পূর্বাঞ্চলে অবস্থিত ৩০০ ফিটের দিকে রওনা হয়েছেন। সেখানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬