রাজাপুরে ইসলামী ছাত্র আন্দোলন উদ্যোগে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ AM
হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া

হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া © টিডিসি ফোটো

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, রাজাপুর উপজেলা শাখার উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে রাজাপুর উপজেলা দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা সহ-সভাপতি মুহাম্মদ মফিজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সাধারণ সম্পাদক বেলাল হাবশীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মাওলানা কারী ইব্রাহিম আল হাদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা সভাপতি মাওলানা মাষ্টার মো. জাহিদুল ইসলাম, সেক্রেটারি মাওলানা বাইজিদ হক ফরাজী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ূন কবির সিদ্দিকী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪ নং গালুয়া ইউনিয়নের সভাপতি মুহাম্মদ ফেরদৌস ও সেক্রেটারি মাওলানা আ. সালাম ।

বক্তারা শহীদ শরীফ ওসমান হাদীর ইসলামী আন্দোলনে অবদান স্মরণ করে বলেন, তার আত্মত্যাগ ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তারা তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দোয়া মাহফিল শেষে মরহুমের রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং ইসলামী আন্দোলনের অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

অধ্যক্ষের পুনর্বহালের দাবিতে নার্সিং অধিদপ্তরে শিক্ষার্থীদে…
  • ১৩ অক্টোবর ২০২৬
ময়লা ফেলা নিয়ে বিরোধ, মাথা ফাটল অভিনেতা সমু চৌধুরীর
  • ১৩ অক্টোবর ২০২৬
মহেশপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুসহ ছয়জনের মৃত্যু
  • ১৩ অক্টোবর ২০২৬
জাবি শিক্ষার্থী বন্ধন কুমার মণ্ডলকে ২ হাজার টাকা জরিমানা
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, দেখুন এখানে
  • ১৩ অক্টোবর ২০২৬
দক্ষতা বাড়াতে ও ভাষা শেখাতে ঢাকায় প্রশিক্ষণ চালু করবে ইতালি…
  • ১৩ অক্টোবর ২০২৬