খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

২১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ PM
বগুড়া-৭ আসন থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ।

বগুড়া-৭ আসন থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। © সংগৃহীত

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আজ রবিবার (২১ ডিসেম্বর) বেলা ২টার দিকে খালেদা জিয়ার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিমের কাছ থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ ছাড়া মনোনয়ন উত্তোলনের সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় চত্বরে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে খালেদা জিয়া অংশ নেবেন। আমরা তার পক্ষে মনোনয়ন পত্র উত্তোলনের জন্য এসেছিলাম। তার মনোনয়ন পত্র উত্তোলন করা হয়েছে। আগামীতে এটি সঠিক জায়গায় জমা দেওয়া হবে। 

লালু আরও বলেন, খালেদা জিয়া এই আসন থেকে টানা তিনবার নির্বাচিত হয়েছেন। এবার আমরা তাকে সবচেয়ে বেশি ভোট উপহার দিতে চাই। মানুষ তাকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

মনোনয়নপত্র উত্তোলনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন বায়তুল মামুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুনছুরুল হক।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬