তারেক রহমানের সংবর্ধনা ৩০০ ফিটে, জানা গেল ঢাকায় পৌঁছানোর সময়

১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ PM , আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান © ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দেশে ফিরবেন। এদিন বেলা পৌনে ১২টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির একটি সূত্র এ তথ্য জানিয়েছে। দলের এই শীর্ষ নেতাকে বিএনপি সংবর্ধনা দেবে রাজধানীর ৩০০ ফিট এলাকায়।

লন্ডন থেকেও বিএনপির একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ২৫ ডিসেম্বর বেলা পৌনে ১২টায় ঢাকায় পৌঁছাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নিয়ে দলের সিনিয়র কয়েকজন নেতা আজ (বৃহস্পতিবার) দুপুরে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের বৈঠক করেছেন। 

বিএনপির সূত্র জানায়, বিষয়টি নিয়ে সিভিল এভিয়েশনে বৈঠক করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহবায়ক ডা. মওদুদ আলমগীর পাভেল এবং তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার  জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি।

ইতোমধ্যে তারেক রহমানকে সংবর্ধনা দিতে গঠিত কমিটি, যার আহবায়ক সালাহউদ্দিন আহমদ ও সদস্য সচিব রুহুল কবির রিজভী আহমেদসহ নিরাপত্তা প্রধান ব্রি. জে. (অব.) শামছুল ইসলাম এবং কমিটির অন্যরা রাজধানীর ৩০০ ফিট এলাকাসহ বিমানবন্দর থেকে বসুন্ধরা এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত সড়ক ও আশপাশ পরিদর্শন করেছেন। তারা নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিয়ে পর্যালোচনা করছেন। 

এদিকে, বৃহস্পতিবার বিকালে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে গণমাধ্যমকে অবহিত করতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জানানো হয়, তারেক রহমান ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপি গঠিত অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ বলেন, নিরাপত্তার টিমের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) একে এম শামছুল ইসলাম, আমি নিজে এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্যান্যরা আজ বিমানবন্দরে গিয়েছি। 

তিনি বলেন, বিমানবন্দরে তিনি (তারেক রহমান) অবতরণ করার পর গাড়িতে ওঠা এবং যে রাস্তা দিয়ে এভার কেয়ার হাসপাতালে (এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া) যাবেন, সেখান থেকে গুলশানের বাসায় আসা ও অন্যান্য যেসব অনুষ্ঠান করতে যাচ্ছে বিএনপি; সবগুলো আমরা সরেজমিনে পরিদর্শন করেছি এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ন করতে গিয়েছিলাম। আর নিরাপত্তার বিষয়টি নিয়ে আলাদাভাবে সরকারের সংশ্লিষ্টমহল এবং সব বিভাগীয় প্রধানের সঙ্গে আমাদের নিরাপত্তা টিমের প্রধান সমন্বয়ন করছেন। তারা বেশ কয়েকবার বৈঠক করেছেন। 

তারেক রহমানের স্বদেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে বিএনপি বেশ সহযোগিতা পাচ্ছে জানিয়ে সালাহউদ্দিন বলেন, আমরা আমাদের জেলা-উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতাদের নির্দেশনা দিচ্ছি, তারা কীভাবে ২৪ ডিসেম্বর রাতে কিংবা ২৫ তারিখ সকালের মধ্যে প্রিয় নেতাকে স্বাগত জানাতে রাজধানী ঢাকায় আসবেন। 

সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন যেন বিগত ৫৫ বছরের ইতিহাসে যা কিছু দৃষ্টান্ত আছে, তাকে ছাড়িয়ে যায় এবং আগামী ৫৫ বছরের ইতিহাসে যেন এই রকম ঘটনা না হয়, সেই রকম স্মরণীয় করে রাখার জন্য সমস্ত আয়োজন হচ্ছে। তিনি আরও বলেন, আশা করি সারাদেশে মানুষ সেজন্য অপেক্ষা করছেন।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপি গঠিত অভ্যর্থনা কমিটির সদস্য সচিব এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের দেশে ফেরার আয়োজন হবে ঐতিহাসিক বিষয়। এতে সাধারণ মানুষের উপস্থিতি হবে স্মরনীয়। 

এর আগে, গত ১৬ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে এক অনুষ্ঠানে বলেন, ‘অনুষ্ঠানটি দুটো বিষয়ের জন্য আয়োজিত। ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস এবং একই সঙ্গে আপনাদের সঙ্গে বহুদিন ছিলাম। ১৭-১৮ বছর আপনাদের সঙ্গে ছিলাম। কিন্তু আগামী ২৫ ডিসেম্বর আমি দেশে চলে যাচ্ছি, ইনশাআল্লাহ।’

মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে লন্ডনে আয়োজিত আলোচনা সভায় অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। 

বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিকের শিক্ষার্থীদের ট্যাব দেওয়া হলে প্রাথমিকের শিক্ষার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9