স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ড. মোশাররফ

১৪ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ AM
ড. খন্দকার মোশাররফ হোসেন

ড. খন্দকার মোশাররফ হোসেন © সংগৃহীত

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সস্ত্রীক ঢাকা ছাড়েন তিনি।

বিএনপির মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ড. খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসা গ্রহণ করবেন। তার পরিবার দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

দুই বছর আগে খন্দকার মোশাররফ মস্তিস্কে রেডিওথেরাপি দেওয়া হয়। সেসময় টানা দুই মাস ১০ দিন সিঙ্গাপুরে চিকিৎসা নেন তিনি। দেশের হাসপাতালেও একাধিকবার তাকে ভর্তি করা হয়েছিল।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬