গণঅধিকার পরিষদে উপদেষ্টা আসিফ মাহমুদ যোগদানের গুঞ্জন

১১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ PM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৫১ PM
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও রাশেদ খান

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও রাশেদ খান © সংগৃহীত

গণঅধিকার পরিষদে যোগ দেওয়ার গুঞ্জন উঠেছে ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতা ও  সদ্য পদত্যাগের ঘোষণা দেওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যেই উপদেষ্টার পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।

জানতে চাইলে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, আমাদের ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিল আসিফ মাহমুদ। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে কোটাবিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের সাথে রাজপথের সব লড়াই-সংগ্রামে ছিল সে। এমনকি সে সময় অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে।

রাশেদ খান বলেন, আসিফের সাথে আমাদের আলাপ চলছে। এর আগেও সে গণঅধিকার পরিষদের রাজনীতির সাথে যুক্ত ছিল। যেহেতু তিনি একজন উপদেষ্টা ছিলেন তাই দলে আসলে অবশ্যই সম্মানজনক পদ দেয়া হবে। এনিয়ে তার সাথে আমাদের আলোচনা হয়েছে। খুব শিগগিরই বিষয়টি চূড়ান্ত করা হবে।

এর আগে, বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে তফসিল ঘোষণার পরপরই তার পদত্যাগ কার্যকর হবে বলে জানা গেছে।

এদিকে বিকেলে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তিনি বলেন, আমি নির্বাচন করব, এটা নিশ্চিত। যে দল থেকেই নির্বাচন করি সেটা পরে জানানো হবে।

জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার উদ্দেশ্যে উপদেষ্টার পদ ছাড়েন আসিফ মাহমুদ। রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, তিনি ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে নির্বাচন করতে পারেন। ইতোমধ্যে তিনি এ আসনের ভোটারও হয়েছেন।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বতী সরকার গঠিত হয়। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে ৩ জন সরকারে জায়গা পান। তাদের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রথমে শ্রম উপদেষ্টা এবং পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

৫.৫ ট্রিলিয়ন ডলার ছাড়াল মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভ…
  • ২০ মে ২০২৬
সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক আদালতে আ…
  • ২০ মে ২০২৬
মাউশি ও দুদকের তদন্তে দুর্নীতিগ্রস্ত প্রমাণিত সেই অধ্যাপককে…
  • ২০ মে ২০২৬
শুধু পরীক্ষায় উত্তীর্ণ নয়, দক্ষতা-সৃজনশীলতা ও মূল্যবোধও অর…
  • ২০ মে ২০২৬
অন্তর্বর্তী সরকারকে ২ বছরে ৫ থেকে ৬ বার সতর্ক করা হয়েছিল, দ…
  • ২০ মে ২০২৬
শুধু প্রযুক্তি জানলে হবে না, সৃজনশীল, মানবিক ও দক্ষও হতে হবে
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081