কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড

ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান

০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ PM
বাইতুল মামুর জামে মসজিদে আর্থিক অনুদান তুলে দেওয়ার পর কথা বলছেন ডা. মো. রফিকূল ইসলাম

বাইতুল মামুর জামে মসজিদে আর্থিক অনুদান তুলে দেওয়ার পর কথা বলছেন ডা. মো. রফিকূল ইসলাম © সংগৃহীত

কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাইতুল মামুর জামে মসজিদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজ শুক্রবার আর্থিক অনুদান মসজিদ কমিটির হাতে তুলে দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম। 

একইসঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে বাদ জুম্মা একই মসজিদে দোয়ার আয়োজন করা হয়। এসময় ডা. রফিক উপস্থিত মুসল্লিদের কাছে বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্যর জন্য দোয়া কামনা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন ডা. এস এম শহীদুল হাসান বাবু, ডা. জাহিদুল কবির, ডা. সায়েম আল মনসুর ফায়েজি, ডা. শরিফুল ইসলাম, ডা. তারিক আব্দুল্লাহ পিয়াল, ডা.বেলাল হোসেন নাজিম, ডা. আতিক, ডা. নিশাত, ডা. পিয়াস, ডা. মমি, ডা. সাব্বির, ঈশিকসহ বিভিন্ন মেডিকেলের চিকিৎসক ও শিক্ষার্থীরা। 

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকূল ইসলামের তত্ত্বাবধানে গত ২৭ ও ২৮ নভেম্বর ২ দিন ব্যাপী মেডিকেল ক্যাম্প করা হয় যাতে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন প্রায় ৩ হাজার মানুষ। 

মেডিকেল ক্যাম্প চলাকালীন গত ২৮ নভেম্বর বাদ জুম্মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া আয়োজন করা হয় বাইতুল মামুর জামে মসজিদে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টা তৎক্ষনাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানানো হলে তিনি মসজিদ সংস্কারের জন্য আর্থিক অনুদান প্রদান করেন।

চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল দেখুন এখানে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন কত জন, দেখে নিন এক নজরে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩৩৭, নতুন জিপিএ-৫ কত জনের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা-কারিগরিতে বোর্ডে ফেল থেকে পাস ৯১৯ শিক্ষার্থী, নতুন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি সরকারের ব্যর্থতার ব্যানার সরালো প্রক্টরিয়াল বডি, পুন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9