দুই কারণে অনিশ্চিত খালেদা জিয়ার লন্ডন যাত্রা

০৫ ডিসেম্বর ২০২৫, ০২:২৪ PM , আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ PM
খালেদা জিয়া

খালেদা জিয়া © ফাইল ছবি

উন্নত চিকিৎসার উদ্দেশ্যে খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) মধ্যরাতের পর তাকে লন্ডন নিয়ে যাওয়ার কথা ছিল। তবে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় খালেদা জিয়ার লন্ডন যাওয়া পিঁছিয়ে গেছে। এছাড়া বর্তমানে তার শারীরিক অবস্থা ভ্রমণ উপযোগী না হওয়ায় এখনি তাকে লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে না।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যান্ত্রিক ত্রুটির কারণে কাতার থেকে রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স এখনও না পৌঁছানোয় আজ উন্নত চিকিৎসার উদ্দেশ্যে খালেদা জিয়ার লন্ডন যাত্রা সম্ভব হচ্ছে না।

তিনি আরও জানান, এয়ার অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা আছে। এরপর ম্যাডামের (খালেদা জিয়া) শারীরিক পরিস্থিতি যদি ভ্রমণ উপযোগী থাকে তাহলে আগামী রবিবার তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, শুক্রবার মধ্যরাত বা ভোরের দিকে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া হবে।

একইদিন চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান জানিয়েছিলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি সমস্যার কারণে উড্ডয়নে দেরি হচ্ছে। ফলে খালেদা জিয়ার লন্ডনযাত্রা বিলম্বিত হতে পারে। 

তিনি জানান, রাতের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণের কথা থাকলেও কারিগরি জটিলতায় সেই সময়সূচিতে পরিবর্তন এসেছে। কারিগরি সমস্যার কারণে উড্ডয়ন বিলম্বিত হয়েছে এবং কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স উড্ডয়ন হওয়ার বিষয়টি পরে জানানো হবে।

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ক্যাশমেমো ছাড়া সার বিক্রি করায় দুই ডিলারকে ৪২ হাজার টাকা জর…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারকে গালাগাল করে গ্রেপ্তার সেই ছাত্রকে এবার বহিষ্কারের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১১১ পরীক্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9