ঢাকায় পৌঁছেছেন ডা. জোবায়দা রহমান

০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ AM
ঢাকায় পৌঁছেছেন ডা. জোবায়দা রহমান

ঢাকায় পৌঁছেছেন ডা. জোবায়দা রহমান © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান। ভিআইপি ফটক দিয়ে বেরিয়ে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন।

খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হন ডা. জুবাইদা রহমান। এরপর থেকেই তাকে ঘিরে অপেক্ষা করে আছেন বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার দুপুরে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়তে পারে কাতার সরকারের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। এ যাত্রায় তার সঙ্গে থাকবেন পরিবারের সদস্যদের মধ্যে ডা. জুবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাওয়ার চিকিৎসক ও নিরাপত্তা কর্মকর্তাদের তালিকায় রয়েছেন— তার উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী, ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. মো. শাহাবুদ্দিন তালুকদার, ডা. নূর উদ্দিন আহমদ, ডা. মো. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন। নিরাপত্তা দলের সদস্য হিসেবে থাকবেন এসএসএফের হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ। এছাড়া তারেক রহমানের সহকারী মো. আবদুল হাই মল্লিক, সহকারী ব্যক্তিগত সচিব মো. মাসুদুর রহমান, গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা শিকদার।

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্তের বিষয়টি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে নিশ্চিত করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

স্বাস্থ্যের অবনতি হওয়ায় গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডে লন্ডন ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরাও যুক্ত হয়েছেন। এদিকে হাসপাতালে বাইরে প্রতিদিনই তার খোঁজ নিতে ভিড় করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দিনরাত অপেক্ষায় রয়েছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950