জামায়াত আমির

শুধু সৎ নেতৃত্বের অভাবে বাংলাদেশকে ‘বাগানের মতো সুন্দর’ করা যায়নি

২৫ নভেম্বর ২০২৫, ১০:৩৯ PM
ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান © ফাইল ফটো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শুধু সৎ চরিত্রের নেতৃত্বের অভাবে বাংলাদেশকে আজ পর্যন্ত ‘বাগানের মতো সুন্দর’ করা যায়নি। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর মিরপুরে আয়োজিত এক নাগরিক সভায় বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, গত সাড়ে ১৫ বছর তাকে কোনো বাড়িতে এক রাত, কোনো বাড়িতে দুই রাত–এভাবে লুকিয়ে কাটাতে হয়েছে। তার ভাষায়: ‘গত দেড় দশক পুরো দেশই মজলুম ছিল। মিরপুরে নির্বাচন করলেও একটা দিনের জন্য আমাকে জনগণের কাছে ভোট চাইতে দেয়া হয়নি। আমাদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালানো হলেও আমরা দেশ ছেড়ে পালাইনি।

জামায়াত আমির আরো বলেন, বর্তমান সমাজে নারীরা পর্যাপ্ত সম্মান ও নিরাপত্তা পাচ্ছে না। জামায়াত ক্ষমতায় গেলে যোগ্যতা ও প্রয়োজন অনুযায়ী নারীরা কাজের সহজ সুযোগ পাবেন এবং তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, ‘জামায়াত কাউকে জোর করে বোরকা পরাবে না।’

তিনি আরও বলেন, পুরোনো স্টাইলে নির্বাচন হলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। কোনো দলের অন্ধ ভক্ত হবেন না। নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক, জামায়াত তাদের স্বাগত জানাবে এবং জনগণ তাদের (জামায়াত) ক্ষমতায় আনলে সবাইকে সঙ্গে নিয়ে দেশকে গড়ে তোলা হবে।

যে চার নির্বাচন ১০ দিনের মধ্যে নাড়িয়ে দিতে পারে পুরো বিশ্বকে
  • ২৭ অক্টোবর ২০২৬
ঢাবি সমাবর্তনে অতিরিক্ত ফি, আন্দোলনের হুঁশিয়ারি ডাকসুর মুসা…
  • ২৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল কলেজে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি …
  • ২৭ অক্টোবর ২০২৬
জাপানি বিনিয়োগের দরজা খুলছে, বাংলাদেশ কি প্রস্তুত?
  • ২৭ অক্টোবর ২০২৬
৭০ শিক্ষককে নিয়ে আন্তর্জাতিক জলি ফোনিক্স প্রশিক্ষণের আয়োজ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশ: ঘরের ভেতর দাফন করা করিমে…
  • ২৭ অক্টোবর ২০২৬