এক দলে সহ-সভাপতি, অন্য দলে সাধারণ সম্পাদক—বেলায়েত তুমি কার?

২৪ নভেম্বর ২০২৫, ০৫:২৮ PM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৫, ০৫:২৮ PM
বেলায়েত হোসেন

বেলায়েত হোসেন © টিডিসি সম্পাদিত

নেত্রকোনার মোহনগঞ্জে বিএনপি ও জামায়াতে ইসলামী দুই দলের দায়িত্বশীল পদে রয়েছেন বেলায়েত হোসেন নামের এক ব্যক্তি। বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। তবে বেলায়েতের দলে যোগদানের বিষয়ে উভয় দলের নেতারা ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। এখন জনমনে প্রশ্নবেলায়েত তুমি কার?

জানা গেছে, বেলায়েত হোসেন উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক পদে রয়েছেন। পাশাপাশি তিনি একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতির পদেও রয়েছেন। বেলায়েত একই ইউনিয়নের জয়পুর গ্রামের তাহের উদ্দিনের ছেলে।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বেলায়েত দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ২০২১ সালের ১৫ নভেম্বর সর্বশেষ অনুমোদিত ওয়ার্ড কমিটিতে তিনি সহ সভাপতি হন। এর আরও কয়েক বছর আগে তিনি একই ওয়ার্ডের সদস্য ছিলেন। সহ-সভাপতি হিসেবে গত ১৯ জুন ইউনিয়ন বিএনপির সভাপতি পদে উপনির্বাচনে কাউন্সিলর হিসেবে ভোট দেন বেলায়েত।

উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহফুজুর রহমান বলেন, বেলায়েত ২০২০ সাল থেকেই ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। একসময় তিনি বিএনপি করতেন। তবে ২০১৯ সালে আওয়ামী লীগ সরকারের সময় জামায়াত ট্যাগ দিয়ে বেলায়েতকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই সময় বিএনপির পক্ষ থেকে কোনো সহযোগিতা পাননি তিনি। তবে জামায়াতের পক্ষ থেকে আইনি সহযোগিতাসহ সব রকমের সহযোগিতা করা হয় বেলায়েতকে। পরে তিনি কৃতজ্ঞতাস্বরূপ জামায়াতে যোগদান করেন।

ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নান্নু মিয়া বলেন, বেলায়েত হোসেন অনেক আগে থেকেই বিএনপিতে ছিলেন। সর্বশেষ ২০২১ সালের নতুন কমিটিতে সহ-সভাপতি হন। কিছুদিন আগে শুনেছি, তিনি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক হয়েছেন। তাকে বহিষ্কার করব ভাবছি। তবে সময়ের কারণে হয়ে উঠছিল না। এ বিষয়ে দলের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

দুই দল করা নিয়ে জানতে চাইলে বেলায়েত হোসেন বলেন, ‘একসময় বিএনপি করতাম। ২০২১ সাল থেকে জামায়াতে যোগদান করেছি। বর্তমানে ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছি। বিএনপি থেকে নাম কেটে দেওয়ার জন্য নেতাদের মৌখিকভাবে বলেছি, কিন্তু লিখিত আবেদন করিনি। তবে তারা আমার নাম কমিটি থেকে বাদ দেয়নি।’ 

অপর প্রশ্নে তিনি বলেন, ‘গত ১৯ জুন ইউনিয়ন বিএনপির উপনির্বাচনে ভোট দিইনি। তবে নির্বাচন দেখতে গিয়েছিলাম।’

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন ধরেই বেলায়েত বিএনপি করতেন। সম্প্রতি জানলাম তিনি জামায়াতের পদেও রয়েছেন। এ বিষয়ে উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

সাবেক স্বাস্থ্য উপদেষ্টাকে ‘খোদার দোহাই’ দেননি রানা ফ্লাওয়া…
  • ২০ মে ২০২৬
সোহরাওয়ার্দী কলেজে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আশ্বাস প্রতিম…
  • ২০ মে ২০২৬
নবজাতকের মৃত্যুহার হ্রাসে আশার আলো ছড়াচ্ছে ক্যাঙ্গারু মাদার…
  • ২০ মে ২০২৬
রামিসাকে নিয়ে যা বললেন আজহারী
  • ২০ মে ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর মেহেদী হাসান সোহাগ
  • ২০ মে ২০২৬
ঢাকা পলিটেকনিকের নতুন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081