বহিস্কৃত ৯ নেতাকে আবার দলে ফেরাল বিএনপি

২২ নভেম্বর ২০২৫, ০৯:১৩ PM
জাতীয়তাবাদী দল বিএনপি

জাতীয়তাবাদী দল বিএনপি © লোগো

আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বিভিন্ন অভিযোগে দল থেকে বহিস্কৃত ৯ নেতাকে আবার দলে ফিরিয়ে নিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির দফতরের দায়িত্বে থাকা সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য গত ৮ এপ্রিল বরিশাল উত্তর জেলাধীন হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব দেওয়ান মো. মনির হোসেন, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু, সহসভাপতি নুর হোসেন সুজন, সদস্য ইমরান খন্দকার, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রাড়ি, বরিশাল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন এবং বরিশাল মহানগরের অন্তর্গত ৩০নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মো. জাহিদকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে স্থগিত করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ (শনিবার) তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এর আগে আবেদনের প্রেক্ষিতে আরও বেশ কয়েকজন স্থগিতাদেশ প্রত্যাহার করে বিএনপি। এ প্রেক্ষিতে রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল বছরের ১১ আগস্ট বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাড. বিলকিস জাহান শিরীনের দলীয় সকল পদ স্থগিত করা হয়েছিল। আজ (শনিবার) তার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। তিনি এখন থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) হিসেবে বহাল থাকবেন।

জুমার দিনের সুন্নত ও আদব, যেসব আমলে বাড়ে মর্যাদা
  • ১৫ মে ২০২৬
তিন কারণে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের নামের পাশে …
  • ১৫ মে ২০২৬
পবিপ্রবিতে শিক্ষকদের আন্দোলনে হামলার নেপথ্যে ‘ভিসি-প্রোভিসি…
  • ১৫ মে ২০২৬
বাবা ও তিন ভাই-বোনের পরে মারা গেলেন মা’ও
  • ১৫ মে ২০২৬
ময়মনসিংহসহ ৫ জেলায় ৩টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা
  • ১৫ মে ২০২৬
দুই দশক পর চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১৫ মে ২০২৬