আজহারি ইস্যুতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের বিবৃতি

১৯ নভেম্বর ২০২৫, ০৮:০১ PM
ড. মিজানুর রহমান আজহারি

ড. মিজানুর রহমান আজহারি © সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে যে জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন। এসব পোস্টে বলা হচ্ছে, দলটির আগের ঘোষিত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের পরিবর্তে আজহারিকে মনোনয়ন দেওয়া হয়েছে।

তবে জামায়াত বলছে ভিন্ন কথা। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণের কোনো আসনেই প্রার্থী পরিবর্তন করা হয়নি। বুধবার (১৯ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ওই পোস্টে বলা হয়েছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কোনো সংসদীয় আসনের প্রার্থী পরিবর্তন হয়নি। এতে জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণ এলাকার আওতাধীন ঢাকা-৪ আসনে সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-৫ আসনে মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৬ আসনে ড. মো. আব্দুল মান্নান, ঢাকা-৭ হাফেজ এনায়েতুল্লাহ, ঢাকা-৮ আসনে ড. মো. হেলাল উদ্দিন, ঢাকা-৯ কবির আহমদ ও ঢাকা-১০ আসনে মো. জসিম উদ্দিন সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে বহাল রয়েছেন।

প্রসঙ্গত, জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

ব্যক্তিগত ও পেশাগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন তারিক চয়ন
  • ২৩ জুলাই ২০২৬
মান নিশ্চিত না করেই ১৭৮৫ কোটি টাকার বই শিক্ষার্থীদের দিয়েছে…
  • ২৩ জুলাই ২০২৬
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধা…
  • ২৩ জুলাই ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য ছাত্রদলের দোয়া মাহফিল
  • ২৩ জুলাই ২০২৬
বিধানসভা থেকে চ্যাংদোলা করে বের করা হল কুণাল ঘোষকে
  • ২৩ জুলাই ২০২৬
হজের প্রাথমিক নিবন্ধনে লাগবে সাড়ে ৩ লাখ টাকা, শুরু ২৭ জুলাই
  • ২৩ জুলাই ২০২৬