বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

১৪ মে ২০১৯, ০৯:২১ PM
নিহত মো. সোহেল খান

নিহত মো. সোহেল খান © সংগৃহীত

যশোর জেলায় যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ঝালকাঠি জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. সোহেল খান নিহত হয়েছেন। অ্যাম্বুলেন্সে চালকের পাশের আসনে বসা ছিল সোহেল।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় যশোর শহরের খাজুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার আবদুল খালেক খানের ছেলে।

এ বিষয়ে নিহতের বড় ভাই ইলিয়াছ খান জানান, সোহেল ঢাকায় অ্যাম্বুলেন্স ভাড়া দেয়ার ব্যবসা করতো। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে যশোর শহর থেকে রোগী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়া হয় সোহেল। খাজুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের চালকের পাশের আসনে বসা সোহেল ঘটনাস্থলেই নিহত হয়।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই নিহতের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে, হাতে-পায়ে মোজা ব্যবহা…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬
পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞ…
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডে বৃত্তি পেলেন ১১১৮ জন, দেখুন ত…
  • ১০ অক্টোবর ২০২৬