নাটোরে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে রেললাইন অবরোধ

০৬ নভেম্বর ২০২৫, ০৬:১৩ AM
বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে রেললাইন অবরোধ

বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে রেললাইন অবরোধ © সংগৃহীত

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে তাইফুল ইসলাম টিপুর সমর্থকেরা।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের ব্যানারে গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গোপালপুর বাজার প্রদক্ষিণ শেষে রেললাইনে গিয়ে অবস্থান নেয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা কিছুক্ষণ রেলগেট এলাকা অবরোধ করে রাখেন, ফলে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

বিক্ষোভ চলাকালে বক্তারা আগামী শুক্রবারের মধ্যে ঘোষিত মনোনয়ন প্রত্যাহার করে কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ এবং গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা।

নাটোরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ক্…
  • ১২ আগস্ট ২০২৬
৫ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
যুবদলের সঙ্গে সংঘর্ষের পর ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতাকে বহিষ…
  • ১২ আগস্ট ২০২৬
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্ব…
  • ১২ আগস্ট ২০২৬
ডুলাহাজারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজড করতে বৈঠক, কমিটি…
  • ১২ আগস্ট ২০২৬