প্রবাসে বিএনপির অনলাইন সদস্যপদ নবায়ন শুরু ২ নভেম্বর

৩০ অক্টোবর ২০২৫, ০৫:৫২ PM , আপডেট: ৩০ অক্টোবর ২০২৫, ০৫:৫৪ PM
বিএনপির লোগো

বিএনপির লোগো © সংগৃহীত

বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জাতীয়তাবাদী দল বিএনপির ছায়াতলে আনতে নতুন কার্যক্রম শুরু করছে বিএনপি। এই কার্যক্রমের অংশ হিসেবে অনলাইনে প্রবাসীদের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ করবে দলটি। আগামী রবিবার (২ নভেম্বর) সন্ধ্যা ছয়টায় রাজধানীর গুলশানের লেকশো হোটেলের এই অনলাইন প্ল্যাটফর্মের উদ্বোধন হবে। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দাওয়াতপত্রটি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে তুলে দেন বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির সহ-তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সাইফ আলী খান বলেন, প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের প্রক্রিয়াকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে এই অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করা হচ্ছে।

দলীয় সূত্র জানায়, প্রবাসী নেতাকর্মীরা বিএনপির ওয়েবসাইটের মাধ্যমে সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণ করতে পারবেন। এতে বিদেশে থাকা বিএনপি-সমর্থকদের সঙ্গে দলের সংগঠনিক যোগাযোগ আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।

বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিকের শিক্ষার্থীদের ট্যাব দেওয়া হলে প্রাথমিকের শিক্ষার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9