জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধসহ ৫ দাবি জামায়াতের, সোমবার বিক্ষোভ

২৬ অক্টোবর ২০২৫, ০৪:০২ PM
জাতীয় পার্টি, ১৪ দল ও জামায়াত

জাতীয় পার্টি, ১৪ দল ও জামায়াত © টিডিসি সম্পাদিত

জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধসহ ৫ দাবিতে আগামীকাল ২৭ অক্টোবর (সোমবার) দেশের সকল জেলা সদরে পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।  আজ রবিবার (২৬ অক্টোবর) বিকেলে দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে আন্দোলনরত ৮টি রাজনৈতিক দলের পক্ষ থেকে গত ১৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনের ৫-দফা গণদাবি জাতির সামনে উপস্থাপন করা হয় এবং ৩ দিনের চতুর্থ পূর্বের কর্মসূচি ঘোষণা করা হয়।

আরও পড়ুন : তারেক রহমানের প্রতি ফাতিহা আয়াতের খোলা চিঠি

দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে/উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

ঘোষিত ৫-দফা গণদাবী আদায়ের লক্ষ্যে আগামীকাল ২৭ অক্টোবর (সোমবার) দেশের সকল জেলা সদরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে এবং কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সর্বাত্মকভাবে সফল করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান জামায়াত সেক্রেটারি।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬