রেড ক্রিসেন্ট থেকে চাকরিচ্যুত এনসিপি নেতা মুনতাসির

১২ অক্টোবর ২০২৫, ০৮:০৮ PM , আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০৮:২১ PM
মুনতাসির মাহমুদ

মুনতাসির মাহমুদ © সংগৃহীত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক মুনতাসির মাহমুদকে চাকরিচ্যুত করা হয়েছে। আজ রবিবার (১২ অক্টোবর) সংস্থাটির সেক্রেটারি জেনারেল ড. কবির এম. আশরাফ আলম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। 

নোটিশে বলা হয়, মুনতাসির মাহমুদের নিয়োগপত্রের ধারা নং ৭ ও ৮-এর প্রেক্ষিতে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিদ্ধান্ত নিয়েছে যে তার চুক্তিভিত্তিক চাকরি বাতিল করা হলো। যা আজ রবিবার (১২ অক্টোবর) দুপুর থেকে কার্যকর হবে।

এ বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে মেজর জেনারেল অধ্যাপক ড. আজিজ বলেন, ‘বেশ কয়েকদিন ধরে মুনতাসির মাহমুদ মব করার চেষ্টা করছে। কারণ সে চায় তার চাহিদা ও পছন্দ অনুযায়ী লোকজন রেড ক্রিসেন্টে নিয়োগে। সামগ্রিক দিক বিবেচনা করেই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

মুনতাসির মাহমুদ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সংগঠক। এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না তা জানতে চেয়ে শোকজ নোটিশও দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬