অধ্যাপক তোফায়েল আহমেদের মৃত্যুতে জামায়াতের শোক 

০৯ অক্টোবর ২০২৫, ০১:৩৪ PM
তোফায়েল আহমেদের মৃত্যুতে জামায়াতের শোক 

তোফায়েল আহমেদের মৃত্যুতে জামায়াতের শোক  © টিডিসি সম্পাদিত

স্থানীয় সরকার বিশেষজ্ঞ, গবেষক ও স্থানীয় সরকার বিষয়ক সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দলের পক্ষে শোকবাণী প্রদান করেছেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শোকবাণীতে তিনি বলেন, অধ্যাপক ড. তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন ও সংস্কার বিষয়ে গবেষণার অন্যতম পথিকৃৎ। তিনি অসামান্য প্রজ্ঞা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সরকার কাঠামোকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে তিনি যে গঠনমূলক ও বাস্তবসম্মত প্রস্তাবনা পেশ করেছেন, তা দেশের নীতিনির্ধারণে ইতিবাচক ভূমিকা রাখবে। তার মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, অধ্যাপক তোফায়েল আহমেদ ছিলেন স্থানীয় সরকার ও সমবায় বিষয়ে লব্ধপ্রতিষ্ঠ গবেষক ও বিশ্লেষক। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠায় তিনি সারাজীবন নিবেদিত ছিলেন। স্থানীয় সরকার ও রাজনীতি বিষয়ে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় তাঁর রচিত প্রায় ২০টি গ্রন্থ এবং দেশি-বিদেশি জার্নাল ও পত্রিকায় প্রকাশিত অসংখ্য প্রবন্ধ ভবিষ্যৎ প্রজন্মের গবেষণা ও জ্ঞানচর্চাকে সমৃদ্ধ করবে। 
তার মৃত্যুতে দেশ একজন সৎ, প্রজ্ঞাবান ও নিবেদিতপ্রাণ গবেষককে হারালো।

গোলাম পরওয়ার বলেন, অধ্যাপক ড. তোফায়েল আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ছিলেন। তিনি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশে স্থানীয় শাসন উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, ড. তোফায়েল আহমেদ বুধবার (৮ অক্টোবর) রাত ৯টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

১৩ থেকে ২০তম গ্রেডে জনবল নিয়োগ দেবে রাজশাহীর কর আপিল অঞ্চল 
  • ০২ নভেম্বর ২০২৬
২১ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ‎স্মৃতির ক্যাম্পাসে উৎসবের দ…
  • ০২ নভেম্বর ২০২৬
স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে কত বাড়ল
  • ০২ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে বিদ্যুতের দাম পাঁচ গুণ বেশি, ক্ষুব্ধ বাসিন্দা…
  • ০২ নভেম্বর ২০২৬
জাতীয় যুব পুরস্কার-২০২৬: সারা দেশে দ্বিতীয় নাটোরের তরুণ উ…
  • ০২ নভেম্বর ২০২৬
বিয়ের ১৭ দিনের মাথায় নববধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ স্…
  • ০২ নভেম্বর ২০২৬