ফেসবুকে ছড়িয়ে পড়া বিএনপির প্রার্থী মনোনয়নের তালিকাটি ভুয়া

৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩২ PM , আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০০ PM
ফেসবুকে ছড়িয়ে পড়া সেই ভুয়া তালিকাটি

ফেসবুকে ছড়িয়ে পড়া সেই ভুয়া তালিকাটি © সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন আসনে বিএনপির প্রার্থী মনোনয়নের একটি তালিকা ছড়িয়ে পড়েছে। তবে ছড়িয়ে পড়া এই তালিকাটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে দলটি। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ‘আপা সিনড্রোম’—এই মানসিক ব্যাধির চিকিৎসা হয়তো আপনারও লাগবে

এতে বলা হয়, আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বসাধারণের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন আসনে বিএনপির প্রার্থী মনোনয়নের একটি তালিকা পোস্ট করে। ফেসবুকে পোস্টকৃত তালিকাটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। ভুয়া তালিকাটি প্রেস বিজ্ঞপ্তিতে যুক্ত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই তালিকা বিএনপির দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টকৃত তালিকাটির বিষয়ে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ, আহতদের পুনর্বাসন চান এনসিপি নেতা …
  • ১৩ অক্টোবর ২০২৬
আফগানদের প্রশংসা করলেও লিটনের কণ্ঠে আক্ষেপ
  • ১৩ অক্টোবর ২০২৬
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ মারা গেছেন
  • ১৩ অক্টোবর ২০২৬
টেনিস কোর্টে বিবর্ণ দিন বাংলাদেশি খেলোয়াড়দের
  • ১৩ অক্টোবর ২০২৬
বিএনপি নেতার বাড়িতে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মামলায়…
  • ১৩ অক্টোবর ২০২৬
নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন বেতন স্কেলে ৮৬ পদে …
  • ১৩ অক্টোবর ২০২৬