প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষকের জায়গায় ধর্মীয় শিক্ষক নিয়োগসহ পাঁচ দাবি

১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৩ PM
জাতীয় প্রেসক্লাবে সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটির সংবাদ সম্মেলন

জাতীয় প্রেসক্লাবে সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটির সংবাদ সম্মেলন © সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষকের জায়গায় ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এর ব্যতিক্রম হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতমূলক করার দাবিতে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটি ৫ দফা দাবি দিয়েছেন। সেগুলো হলো- প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন যোগ্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া; ধর্মীয় শিক্ষক নিয়োগের স্বতন্ত্র প্রক্রিয়া তৈরি; কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস ও আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পাস করা ব্যক্তিদের এ পদে নিয়োগ; ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫’ সংশোধন করে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধান অন্তর্ভুক্ত এবং অন্য ধর্মাবলম্বীদের জন্য শিক্ষক নিয়োগের ব্যবস্থা রাখা।

জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সমাজে দুর্নীতি, অন্যায়, অবিচার, মাদক, নৈতিক অবক্ষয় দিন দিন বাড়ছে। এর প্রধান কারণ ধর্মীয় শিক্ষার ঘাটতি। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন ধর্মীয় শিক্ষক থাকলে শিক্ষার্থীদের ঈমান, আকিদা ও নৈতিকতা শিক্ষা দিতেন। এতে তারা সৎ, আল্লাহভীরু ও চরিত্রবান মানুষ হতো।

আরও পড়ুন: জুনিয়র বৃত্তি পরীক্ষার বিষয়ে কার্যক্রম গ্রহণের নির্দেশ

তিনি বলেন, গানের শিক্ষক শিক্ষার্থীদের নাচ-গানের মাধ্যমে সাময়িক আনন্দ দিতে পারেন। নৈতিকতার সঙ্গে তাদের চরিত্র গড়তে পারবেন না। বিজ্ঞান শিক্ষক প্রযুক্তি শেখাতে পারলেও ঈমান শেখাতে পারেন না। ধর্মীয় শিক্ষক শিক্ষার্থীকে জ্ঞানী করার পাশাপাশি তাকওয়াবান ও সৎ নাগরিক হিসেবে গড়তে পারেন।

এ সময় উপস্থিত ছিলেন– ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।

এদিকে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিলের দাবির সমালোচনা করেছে আইন ও সালিশ কেন্দ্র। এক বিবৃতিতে তারা বলেছে, এমন দাবি বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। দেশের সাংস্কৃতিক অধিকারের জন্য ক্ষতিকর বিষয়টি। এমন দাবি ‘সমাজে বিভেদ ও ঘৃণা ছড়ানোর ইচ্ছাকৃত প্রচেষ্টা’ বলেও মনে করছে তারা।

মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081