নদী থেকে প্রাথমিকের শিক্ষিকার ভাসমান মরদেহ উদ্ধার

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৫ PM
তাসমিন আরা নাজ

তাসমিন আরা নাজ © টিডিসি সম্পাদিত

গাইবান্ধা সদর উপজেলার ঘাঘট নদী থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তাসমিন আরা নাজের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর থানা পুলিশ নদী থেকে মরদেহটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার।

তিনি বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া চলছে। ওই নারী একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বলে নিশ্চিত হওয়া গেছে। ঘটনাটি তদন্তাধীন।’

জানা গেছে, তাসমিন আরা নাজ সদর উপজেলার পূর্ব কোমর নই মিয়াপাড়া এলাকার নাজির হোসেনের মেয়ে। তিনি গাইবান্ধা এন এইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন তিনি।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬