ঢাকায় ফের ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের মিছিল 

১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৬ PM , আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৩ PM
আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীতে ফের বড় আকারের মিছিল করেছেন

আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীতে ফের বড় আকারের মিছিল করেছেন © ভিডিও থেকে নেওয়া

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীতে ফের বড় আকারের মিছিল করেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বাংলামোটরে শুরু হয় মিছিল। মিছিলটি বাংলামোটর থেকে শাহবাগ মোড়ের দিকে গিয়ে শেষ হয়। জানা গেছে, মিছিলের পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি  আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক বলেন, আজ (শুক্রবার) জুমার নামাজের পর বাংলামোটর এলাকায় এক ঐতিহাসিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি  আ ফ ম বাহাউদ্দিন নাছিম ভাইয়ের দিকনির্দেশনায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা গর্জে উঠেছে রাজপথে। মিছিলে অংশ নিয়েছেন অন্তত হাজার খানেক মানুষ। আনন্দের বিষয়, মিছিলে অনেক সাধারণ মানুষও অংশ নিয়েছেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হঠাৎ মিছিল বের করেছিল। পরে খবর পেয়ে পুলিশ মিছিল ৫ জনকে আটক করে।

বাংলামোটর মোড়ের এক দোকানী জানান, জুমার নামাজের পর হঠাৎ বাংলামোটরে জড়ো হয় অসংখ্য মানুষ। অন্তত হাজার খানেক তো হবেই। কিছু বোঝার আগেই তারা মিছিল শুরু করে। তারা ‘শেখ হাসিনা’, ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’—এমন স্লোগান দিতে দিতে এগিয়ে যায়। 

মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগের এক নেতা জানান, মিছিলে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও নেমেছেন। বর্তমান সরকারের অধীনে কেউ ভালো নেই। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। সব শ্রেণির মানুষ বিরক্ত হয়ে উঠেছে। এজন্য দিন দিন মিছিল বড় হচ্ছে আমাদের। 

এর আগে রবিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল বের হয়। মিছিলটি বিজয় সরণি মেট্রোরেল স্টেশনের নিচ থেকে শুরু হয়ে সংসদ ভবনের রাস্তা ধরে খামারবাড়ি গিয়ে শেষ হয়। মিছিলে অন্তত হাজারখানেক মানুষ অংশ নেন বলে জানা গেছে। 

এর আগে (৬ সেপ্টেম্বর) জুমার নামাজের পর তেজগাঁও নাবিস্কো এলাকায় ‘ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ’-এর ব্যানারে কয়েক হাজার নেতাকর্মী মিছিল করেন। তার আগে ৩১ আগস্ট ধানমন্ডির ২৭ নম্বর রোড থেকে শংকরের বাংলাদেশ আই হসপিটাল পর্যন্ত মিছিল করতে দেখা যায় তাদের। এর সপ্তাহখানেক আগে গুলিস্তানের বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটেও আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিক্ষোভে অংশ নেন। 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-গণ আন্দোলনে ক্ষমতা হারিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। তিন দিন পর (৮ আগস্ট) গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এর পর থেকে আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রী, শীর্ষ নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যদের গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগের সঙ্গে থাকা জোটের কয়েকজন নেতাকেও গ্রেপ্তার করা হয়। তবে দলটির মিছিল ও কার্যক্রম পুরোপুরি থামাতে পারেনি অন্তর্বর্তী সরকার।

‘আমি বেশ কয়েক ঘন্টা ধরে কেঁদেছি, এখানে আসাটা সহজ ছিল না’
  • ২১ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকা…
  • ২১ মে ২০২৬
পে স্কেল নিয়ে সভায় বসছে কমিটি, চূড়ান্ত ফয়সালা কি আজই?
  • ২১ মে ২০২৬
কোন কোন লক্ষণ দেখলে মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হতে হবে?
  • ২১ মে ২০২৬
শিরোপা খরা কাটাল অ্যাস্টন ভিলা
  • ২১ মে ২০২৬
বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081