বিএনপি মহাসচিবের সঙ্গে পাকিস্তানি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫ AM
বিএনপি প্রতিনিধির সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

বিএনপি প্রতিনিধির সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ © সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নতুন পাকিস্তানি হাইকমিশনার ইমরান হায়দার। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় গুলশানের চেয়ারপার্সন অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উভয় পক্ষ আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপার্সন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

এর আগে, গত ৮ আগস্ট বাংলা‌দে‌শে নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার। কূটনীতিক ইমরান হায়দার মিয়ানমারে পাকিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। তিনি গত বছরের মার্চ থেকে এ দায়িত্ব পালন করেন। ইমরান ২০১৯-২৩ পর্যন্ত তাজিকিস্তানে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন। এর আগে তিনি ২০১৬-১৯ পর্যন্ত তেহরানে ডেপুটি হেড অব মিশনের দায়িত্ব পালন করেন।

এ ছাড়া, কূটনীতিক ইমরান হায়দার মাদ্রিদ, দিল্লি, আমিরাত এবং নিউইয়র্কে স্থায়ী মিশনে কাজ করেছেন। তিনি ১৯৯৬ সালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9