একাত্তরের গণহত্যার বিষয়ে পাকিস্তানকে মাফ চাওয়ার আহবান বাংলাদেশের

২৪ আগস্ট ২০২৫, ০৭:২৯ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০১:০০ AM
মো. তৌহিদ হোসেন

মো. তৌহিদ হোসেন © সংগৃহীত

১৯৭১ সালে সংঘটিত গণহত্যার জন্য পাকিস্তানকে মাফ চাওয়ার আহবান জানিয়েছে বাংলাদেশ। রবিবার (২৪ আগস্ট) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকের পর এ আহবান  জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা চাই যে হিসাবপত্র হোক এবং টাকা-পয়সার বিষয়টি সমাধান হোক। আমরা চাই এখানে যে গণহত্যা হয়েছে, সেটির বিষয়ে তারা দুঃখপ্রকাশ করুক, মাফ চাক। আমরা চাই আটকে পড়া মানুষগুলোকে তারা ফেরত নিয়ে যাক।’

এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ‘১৯৭১ সালের বিষয়টি সমাধান আসলে দুইবার হয়েছে। একবার ১৯৭৪ ও আরেকবার ২০০২ সালে।’ 

এ বিষয়ে বাংলাদেশের অবস্থান কী জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি অবশ্যই একমত না। একমত হলে সমাধান হয়ে যেত তাদের মতো করে।’

মো. তৌহিদ হোসেন বলেন, ‘আমরা পরস্পরের অবস্থান তুলে ধরেছি। আমি এটুকু নিশ্চয়তা দিতে পারি, একটি বিষয় নিয়ে কথা; যেটি আপনারা অগ্রগতি হিসাবে মনে করতে পারেন। আমরা তিনটি বিষয়ে আমাদের অবস্থান তুলে ধরেছি।’

তিনি বলেন, ‘দুই পক্ষই আমরা ঠিক করেছি এই বিষয়গুলো আমাদের সমাধান করতে হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে মসৃণভাবে এগিয়ে নেওয়ার জন্য এগুলোকে পেছনে ফেলতে হবে। আমরা দুই পক্ষ সম্মত হয়েছি যে এটি নিয়ে আমরা কথা বলবো এবং চেষ্টা করবো এই ইস্যুগুলো নিয়ে আগামীতে এমনভাবে কথা বলব যেন আমরা পিছনে ফেলতে পারি।’  

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9