ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

৩১ আগস্ট ২০২৫, ০১:১৫ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৬ AM
মহাসড়ক অবরোধ করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা

মহাসড়ক অবরোধ করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা © টিডিসি ফটো

গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুর (ভিপি নুর) এর ওপর হামলার প্রতিবাদে আজ সোমবার (৩১ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জে রাজশাহী-সিরাজগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা ‘নুরের ওপর হামলা কেন, তার জবাব চাই’ স্লোগান দিয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করেন। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেয়।

এ ঘটনায় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। হঠাৎ অবরোধের কারণে সিরাজগঞ্জ-রাজশাহী ও ঢাকা অভিমুখী যাত্রীবাহী বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহন আটকে পড়ে।

আরও পড়ুন: ‘ডাক্তাররা ওষুধ কোম্পানি থেকে টাকা খাওয়ায় ২০% চিকিৎসাব্যয় বাড়ে’ বক্তব্যের প্রতিবাদ ড্যাবের

গণ অধিকার পরিষদের স্থানীয় নেতারা জানান, ‘দলীয় প্রধান ভিপি নুরের ওপর হামলা কেবল একজন নেতার ওপর আঘাত নয়, এটি গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা।’ তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত হামলাকারীদের বিচার না হলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

অন্যদিকে পুলিশ জানায়, পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে। যাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখেই আলোচনা করে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়েছে। তবে পুনরায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950