জিএম কাদেরের বাসার নিরাপত্তা নিশ্চিতে বিপুল পুলিশ মোতায়েন

৩০ আগস্ট ২০২৫, ০৬:২৩ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৬:১০ PM
জিএম কাদেরের বাসার সামনে পুলিশ মোতায়েন

জিএম কাদেরের বাসার সামনে পুলিশ মোতায়েন © টিডিসি সম্পাদিত

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বাসার নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাসার সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ শনিবার (৩০ আগস্ট) দুপুরের পর থেকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কের ৯ /এ সড়কের বাসার সামনে নিরাপত্তা জোরদার করা হয়।

রাজধানীর কাকরাইলে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের লাঠিপেটায় গুরুতর আহত হন দলের সভাপতি নুরুল হক নুর। এ সময় আরও বেশ কয়েকজন নেতা-কর্মীও আহত হন।

এই ঘটনার পরপরই ‘জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স’ ও ‘উত্তরা ছাত্র জনতা’-এর ব্যানারে আজ বিকেলে বিএনএস সেন্টারে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। সেই সঙ্গে হামলাকারীদের শাস্তি, জাপা নিষিদ্ধের দাবিতে কর্মসূচি দেওয়া হয়।

জিএম কাদেরের বাসার সামনে অবস্থানরত পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বিকেল পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম…
  • ২১ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাবিপ্রবি ভিসির অভিনন…
  • ২১ আগস্ট ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদ…
  • ২১ আগস্ট ২০২৬
একটি টেবিল, দুই শ্রেণির মানুষ—দৃশ্যটি যে শিক্ষা দেয়
  • ২১ আগস্ট ২০২৬
রাকসুর ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে রাবিতে ছাত্রদলের বিক্…
  • ২১ আগস্ট ২০২৬
দৌলতখানে ভয়াবহ আগুনে পুড়ল ৬ তেলের গোডাউন, আহত ৩
  • ২০ আগস্ট ২০২৬