নুরকে দেখতে হাসপাতালে শিবির সভাপতি, লাল টি-শার্ট পরিহিতকে নিয়ে যা বললেন

৩০ আগস্ট ২০২৫, ০৫:৪৩ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৫:১৯ PM
নুরুল হক নুরকে দেখার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম

নুরুল হক নুরকে দেখার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম © ভিডিও থেকে নেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) গেলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। আজ শনিবার (৩০ আগস্ট) ঢামেকে বিকেল ৫টার দিকে তাকে দেখতে যান তিনি। 

এরপর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন ছাত্রশিবির সভাপতি। এ সময় তিনি বলেন, নুরুল হক নুরের ওপর হামলা মর্মান্তিক একটি ঘটনা। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে, অপরাধীদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনার সরকারের প্রতি আহ্বান জানান তিনি। 

তিনি বলেন, নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছি। তার পরিবার খুবই উদ্বিগ্ন অবস্থায় রয়েছে। তিনি এখনো আশংকামুক্ত নন বলে ডাক্তার আমাদের জানিয়েছেন। উনার সুস্থতা কামনা করছি। 

ছাত্রশিবির সভাপতি বলেন, নুরুল হক নুর একটি দলের প্রধান ও ডাকসুর সাবেক ভিপি। তাকে এভাবে পেটানোটা একটা পরিকল্পিত ঘটনা বলে মনে করি। এ ছাড়াও এ ঘটনা বাংলাদেশের রাজনীতির একটা অশনি সংকেতও বটে। এটি কখনোই কাম্য নয়। লাল শার্ট পরিহিত ব্যক্তিটি, আমরা যতটুকুন জেনেছি, তিনি একজন পুলিশ সদস্য। তিনি অন্যকোন দলের হয়ে কাজ করছেন কিনা। তার মোটিভটা বেশ আক্রমণাত্মক, যেটা স্বাভাবিক কোনো পেশাদারিত্বের জায়গা ছিল না। ওই ব্যক্তিকে চিহ্নিত করা হোক। 

একটা রাজনৈতিক কর্মসূচিকে যদি সরকার থ্রেট মনে করে, সেটাকে বাধা দেয়ার অনেক প্রক্রিয়া আছে। কিন্তু এভাবে হামলা-নির্যাতন, যেটাকে হত্যার উদ্দেশ্যে বলা চলে। এটা মানা যায় না। এটা কখনোই কাম্য নয়। ডাকসু নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে প্রশাসন একটা সুন্দর নির্বাচন উপহার দেবে প্রত্যাশা করি।

উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এই সংঘর্ষের সূত্রপাত হয়।

এই ঘটনা চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করেন। পরে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতিকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় নুরুল হক নুরসহ তার দলের আরও বেশ কয়েকজন নেতা-কর্মী গুরুতর আহত হন।

বর্তমানে নুরুল হক নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকেরা জানিয়েছেন, হামলায় তার মাথার হাড় ভেঙে গেছে। এ ছাড়া নাকের হাড় ও ডান চোয়ালের হাড়েও গুরুতর আঘাত লেগেছে। মাথার ভেতরে সামান্য রক্তক্ষরণ হলেও চিকিৎসকেরা তার অবস্থা স্থিতিশীল বলে আশ্বস্ত করেছেন। তার চোখ-মুখ ফোলা রয়েছে এবং চোখেও রক্ত জমে আছে।

আঘাতের মাত্রা বিবেচনা করে তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যা তার চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছে। শরীরে অন্য কোথাও গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে চিকিৎসকেরা নিশ্চিত করেছেন।

 

পাকিস্তানে সম্মানসূচক ডিগ্রি পেলেন বিএনপির মিডিয়া সেলের প্র…
  • ১০ নভেম্বর ২০২৬
১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জ মেডিকেলের নতুন পরিচালক ডা. হুমায়ুন কবির
  • ১০ নভেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি বহাল, নতুন সিদ্…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950