নুরের ওপর হামলার প্রতিবাদে পল্টনে নেতাকর্মীদের সড়ক অবরোধ

৩০ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
রাজধানীর পল্টন এলাকায় নেতাকর্মীদের সড়ক অবরোধ

রাজধানীর পল্টন এলাকায় নেতাকর্মীদের সড়ক অবরোধ © ফেসবুক থেকে নেওয়া

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীর পল্টন মোড় অবরোধ করে রেখেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় জুলাই পক্ষের কয়েকটি সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত হয়েছেন। 

আজ শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে তারা সড়কটি অবরোধ করে রাখেন। সড়কে শতাধিক নেতাকর্মীকে অবস্থান নিতে দেখা যায়। 
 এতে পুরো পল্টন জোড়ে যানজট সৃষ্টি হয়েছে। 

উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এই সংঘর্ষের সূত্রপাত হয়।

এই ঘটনা চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করেন। পরে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতিকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় নুরুল হক নুরসহ তার দলের আরও বেশ কয়েকজন নেতা-কর্মী গুরুতর আহত হন।

বর্তমানে নুরুল হক নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকেরা জানিয়েছেন, হামলায় তার মাথার হাড় ভেঙে গেছে। এ ছাড়া নাকের হাড় ও ডান চোয়ালের হাড়েও গুরুতর আঘাত লেগেছে। মাথার ভেতরে সামান্য রক্তক্ষরণ হলেও চিকিৎসকেরা তার অবস্থা স্থিতিশীল বলে আশ্বস্ত করেছেন। তার চোখ-মুখ ফোলা রয়েছে এবং চোখেও রক্ত জমে আছে।

আঘাতের মাত্রা বিবেচনা করে তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যা তার চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছে। শরীরে অন্য কোথাও গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে চিকিৎসকেরা নিশ্চিত করেছেন।

 

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬