'হামলার ঘটনায় মেরুন কালারের পোশাক পরিহিত ব্যক্তি ডিবির কেউ নন'

৩০ আগস্ট ২০২৫, ০২:৩৯ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০৯:২২ PM
যুগ্ম-কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম

যুগ্ম-কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম © সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবির যুগ্ম-কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেছেন, প্রথমত সে ডিবির কেউ না। গতকাল ওখানে যারা দায়িত্বে ছিল সকলেই ডিবির পোষাক পড়া ছিল। সিভিল পোষাকে কেউ ছিল না। ওই ব্যক্তির পরিচয় শনাক্তে আমাদের কয়েকটি টিম কাজ করছে।  বিষয়টি 'দ্য ডেইলি ক্যাম্পাস'কে নিশ্চিত করেছেন তিনি।

গতকাল কাকরাইলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো মেরুন কালারের পোশাক পরিহিত এক যুবককে বেধড়ক পেটাতে দেখা যায়, যা পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।  

এদিকে, নুরুল হক নুরের চিকিৎসায় ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ। আজ মেডিকেল বোর্ড নুরের চিকিৎসার বিষয়ে আলোচনায় বসবে। তবে বোর্ডের চিকিৎসকদের নাম এখনও জানা যায়নি।

নুরকে দেখতে গিয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, নুরের ডান চোখে রক্ত জমাট বেঁধেছে। চোখ খুলতে পারছেন না তিনি। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনতে হবে।

অপরদিকে, গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য আবু হানিফ সাংবাদিকদের বলেন, গতকাল আইনশৃঙ্খলা বা‌হিনীর সঙ্গে মিলে ব‌হিরাগতরাও হামলা চালায়। তাদেরকে খুঁজে বের করতে হবে। এই হামলার সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা জ‌ড়িত থাক‌তে পারে বলে মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, রাজধানীর বিজয়নগর এলাকায় শুক্রবার (২৯ আগস্ট) রাতে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদসহ কয়েকজন নেতাকর্মী আহত হন।

 

প্রাথমিকে আসছে সমন্বিত শিক্ষক ও প্রশাসনিক নীতিমালা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে অপহৃত ব্যবসায়ী উদ্ধার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই চাকরি দেবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির বিজয়-২৪ হলে আসন খালি থাকলেও বৈধ সিট বণ্টনে বিলম্ব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসআইআর স্কুলের অনিয়ম খতিয়ে দেখতে তদন্তে যাচ্ছে মাউশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আওয়াজ উঠছে ‘আওয়াজ ডট বিডি’-তে, শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ শতাংশই…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9