আসিফ নজরুলের নিন্দায় কড়া প্রতিবাদ হাসনাতের

৩০ আগস্ট ২০২৫, ১২:২০ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
ড. আসিফ নজরুল ও হাসনাত আবদুল্লাহ

ড. আসিফ নজরুল ও হাসনাত আবদুল্লাহ © টিডিসি

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে ভণ্ডামি বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ শুক্রবার (২৯ আগস্ট) রাতে আইন উপদেষ্টা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন নিজের ফেসবুক পেজে পোস্ট করেন। ওই পোস্টের কমেন্টে হাসনাত আবদুল্লাহ এমন কড়া প্রতিবাদ করেন। 

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আইন উপদেষ্টার পোস্টের কমেন্ট লিখেন, ‘প্রতিবাদের কাজ আপনার? ভণ্ডামি বাদ দেন স্যার।যেই জন্য বসানো হইছে সেটা না করে কী কী করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিছে এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন।’

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় আইন উপদেষ্টা তীব্র নিন্দা জানিয়ে নিজের ফেসবুক পেজে তিনি লিখেন, 'ভিপি নুরুল হক নূরের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'

এর আগে রাজধানীতে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন দলটির সভাপতি নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় তাকে সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে যান।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬