জাস্ট এমনে একটু সাগরপাড়ে ঘুরতে আসছিলাম: নাসিরুদ্দীন পাটওয়ারী

০৫ আগস্ট ২০২৫, ০৫:৪৭ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ০৮:০২ AM
নাসিরুদ্দীন পাটওয়ারী

নাসিরুদ্দীন পাটওয়ারী © সংগৃহীত

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতা কক্সবাজার গেছেন বলে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবর ছড়িয়েছে, এটি ‘গুজব’ বলে দাবি করেছেন দলটির মুখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটওয়ারী।

নাসিরুদ্দীনের দাবি, ‘কারো সঙ্গে দেখা করতে নয়, হুট করে ঘুরতে আসছিলাম, পদযাত্রাতে টায়ার্ড হয়ে গেছিলাম। জাস্ট এমনে একটু সাগরপাড়ে আসছি।’

তিনি বলেন, “হুট করে ঘুরতে আসছিলাম, পদযাত্রাতে টায়ার্ড হয়ে গেছিলাম। জাস্ট এমনে একটু সাগর পাড়ে ঘুরতে আসছিলাম। বাট এখানে আইসা দেখি, হোটেলে চেক ইন করে মাত্র বসছি এর মধ্যেই এই নিউজ দেখতেছি। এটা টোটালি একটা গুজব, মিস ইনফরমেশন, এ ধরনের কোনো কিছুই না, মিডিয়া প্রোপাগন্ডা।’

এনসিপির মুখ্য সংগঠক দাবি করেন, ‘এখানে আইসা শুনছি যে পিটার হাসের সাথে নাকি আমরা দেখা করতে আসছি। এরকম হলে তো আমরা ঢাকাই ই দেখা করতে পারতাম। যদি দেখা করার ইচ্ছা থাকত।’

এ ছাড়া জুলাই অভ্যুত্থানের বছর পূর্তিতে যখন রাষ্ট্রীয় নানা কর্মসূচি চলছে, তখন এনসিপি নেতাদের এই সফর নিয়েও নানা সমালোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন: অধ্যাদেশসহ চলমান শিক্ষার্থীদের নতুন বিশ্ববিদ্যালয়ের সনদের দাবি, কাল বিক্ষোভ

জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় কর্মসূচিতে তারা অংশ নেবেন কি না, এই প্রশ্নের জবাবে নাসিরুদ্দীন বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারির দাওয়াত কার্ড এসেছে। অ্যাজ ফার আই নো, দলের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি দল সেখানে যাবে।’

তিনি বলেন, ‘যাদের বলা হইছে প্রত্যেকটি দল থেকে একটা ছোট ছোট প্রতিনিধি দল যাচ্ছে, আমাদেরও তাই।’

মঙ্গলবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতার কক্সবাজার সফর ঘিরে নানা আলোচনা শুরু হয়। বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে কক্সবাজার গেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা ও নাসিরুদ্দীন পাটওয়ারী।
সূত্র: বিবিসি বাংলা

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9