অনেকেই নাসিরুদ্দীন পাটওয়ারীর সুস্থতা ও স্বাভাবিকতার বিষয়ে সন্দিহান: ছাত্রদল

১৯ জুলাই ২০২৫, ০৯:২৮ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৬:৩৭ PM
লোগো

লোগো © ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ সম্পর্কে দেওয়া ‘উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ’ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ শনিবার (১৯ জুলাই) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “হঠাৎ গজিয়ে ওঠা এই হাইব্রিড নেতা প্রায়ই দেশের জাতীয় নেতাদের নিয়ে অশ্রদ্ধাপূর্ণ, রাজনৈতিক শিষ্টাচারবিরোধী এবং অসংলগ্ন মন্তব্য করছেন। তার বক্তব্যের ধরন ও আচরণ নিয়ে অনেকেই তাঁর মানসিক স্বাস্থ্যের সুস্থতা নিয়েও প্রশ্ন তুলছেন।”

ছাত্রদল অভিযোগ করেছে, “অভ্যুত্থানোত্তর বাংলাদেশে সুস্থ ও ইতিবাচক রাজনীতির পরিবেশ বিনির্মাণের পরিবর্তে কিছু নব্য রাজনীতিক শুধু বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের বিরুদ্ধে বিষোদগার করাকেই নিজেদের রাজনীতির একমাত্র কৌশল হিসেবে বেছে নিয়েছেন। এটি রাজনৈতিক দেউলিয়াত্বের প্রকাশ।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘‘ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এধরণের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একইসাথে তারা বলেছেন, জাতীয় নেতাদের প্রতি এধরনের অরুচিকর, অসংলগ্ন, লাগামহীন মন্তব্যের বিপরীতে ছাত্র-জনতা যদি কোন পদক্ষেপ গ্রহণ করে, এর জন্য শুধুমাত্র এনসিপি নেতারাই দায়ী থাকবেন।”

ট্যাগ: জামায়াত
মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950