আপ বাংলাদেশের নেতাকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ

০৪ আগস্ট ২০২৫, ০৮:৪৯ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ১২:৫৬ PM
আপ বাংলাদেশের লোগো ও অপহৃত নেতা বখতিয়ার

আপ বাংলাদেশের লোগো ও অপহৃত নেতা বখতিয়ার © সংগৃহীত ও সম্পাদিত

রাজধানীর মতিঝিল এলাকায় আপ বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর ব্যবস্থাপনা কমিটির প্রধান বখতিয়ার মুজাহিদ সিয়ামকে অপহরণ করে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

রবিবার (৩ আগস্ট) সংগঠনের এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

ভুক্তভোগী বখতিয়ার জানান, ৫-৬ জন অজ্ঞাত সন্ত্রাসী তাকে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে গিয়ে সিগারেটের ছ্যাঁকা, ঘুষি, লাথি, চড়-থাপ্পড় মেরে মাথায় আঘাত করে এবং প্রাণনাশের হুমকি দেয়। তিনি উপস্থিত বুদ্ধি খাটিয়ে কোনোমতে পালিয়ে জীবন ও মোবাইল রক্ষা করেন।

তিনি বলেন, এই ইন্টেরিম সরকার ব্যর্থ—জনগণের নিরাপত্তা দিতে না পারলে তাদের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই।

আপ বাংলাদেশের নেতৃবৃন্দ বলেন, এ ধরনের হামলা কেবল ব্যক্তি নয়, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপরও আঘাত।

 

 

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬
জুনিয়র অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে,…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রেমিকার সঙ্গে সাক্ষাতের জন্য ১৯০০ কিলোমিটার পাড়ি , পরে জা…
  • ১৮ অক্টোবর ২০২৬
নেপালকে হারিয়ে স্বস্তির জয় বাংলাদেশের
  • ১৮ অক্টোবর ২০২৬
এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: প্রতিমন্…
  • ১৮ অক্টোবর ২০২৬