রাজনৈতিক বাস্তবতায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আপ বাংলাদেশের

২৩ মে ২০২৫, ১০:৫০ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ০৬:৪৯ PM
সভায় আপ বাংলাদেশ

সভায় আপ বাংলাদেশ © সংগৃহীত

বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সব শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। একইসঙ্গে জাতীয় ঐক্য পুনর্গঠনের আহ্বান জানিয়েছে সংগঠনটি। শুক্রবার (২৩ মে) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় সাধারণ সভায় আপ বাংলাদেশের পক্ষ থেকে এসব আহ্বান জানানো হয়। 

এসময় সংগঠনটির সাংগঠনিক কাঠামো মজবুত করতে ১৮টি নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদের সভাপতিত্বে এবং সদস্যসচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহর সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সাধারণ সভায় পূর্ববর্তী মিটিংয়ে গঠিত গঠনতন্ত্র প্রস্তাবনা কমিটি, ফাইন্যান্স পলিসি প্রস্তাবনা কমিটি, উপদেষ্টা প্রস্তাবনা কমিটিসহ মোট সাতটি কমিটির কার্যক্রম পর্যালোচনা করা হয়। সেইসঙ্গে আগামী সাত দিনের মধ্যে সমস্ত কমিটির প্রস্তাবনা পর্যালোচনা করার জন্য কেন্দ্রীয় সদস্যদের নির্দেশনা দেওয়া হয়।
সাংগঠনিক কার্যক্রম সুসংগঠিত করার লক্ষ্যে আহ্বায়ক কেন্দ্রীয় সদস্যদের সমন্বয়ে শৃঙ্খলা বিষয়ক কমিটি, ফাইন্যান্স বিষয়ক কমিটি, শিক্ষা ও প্রকাশনা বিষয়ক কমিটিসহ মোট ১৮টি কমিটি ঘোষণা করেন।

সভায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয় এবং জাতীয় ঐক্যের স্বার্থে সবাইকে একত্রিত থাকার আহ্বান জানানো হয়। এসময় বক্তারা বলেন, জুলাইয়ে দলমত নির্বিশেষে বাংলাদেশের সব শ্রেণিপেশার মানুষের মধ্যে যে অভাবনীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্য ফিরিয়ে এনে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য কার্যকর পরিকল্পনা নিতে হবে।

সাধারণ সভায় সংগঠনটির আহ্বায়ক, সদস্য সচিবসহ দ্বিতীয় সাধারণ সভায় উপস্থিত ছিলেন আপ বাংলাদেশের মুখপাত্র শাহরিন সুলতানা ইরা, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, প্রধান সংগঠক নাঈম আহমাদ এবং ৬৪ জন কেন্দ্রীয় সদস্য।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9