জরুরি সভা ডেকেছে ছাত্রদল

২৭ জুলাই ২০২৫, ১১:৫২ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ০৭:৩০ PM
ছাত্রদলের লোগো

ছাত্রদলের লোগো © সংগৃহীত

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার লড়াইয়ের বীরোচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে ছাত্রদল। এরই অংশ হিসেবে আগামী ৩ আগস্ট ঢাকায় অনুষ্ঠিতব্য ছাত্র সমাবেশ সফল করতে আগামী মঙ্গলবার জরুরি সভা ডেকেছে সংগঠনটি।

আজ রবিবার (২৭ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞপ্তি বলা হয়েছে, সমাবেশ সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় সংসদের সঙ্গে ঢাকা বিভাগের সব জেলা ও মহানগর ইউনিটের সুপার ফাইভের নেতাদের জরুরি সভা আগামী ২৯ জুলাই দুপুর ২টায় ভাসানী ভবনে অনুষ্ঠিত হবে। একই স্থানে ওইদিন বিকেল ৪টায় সারাদেশের সব জেলা ও মহানগর (ঢাকা বিভাগ ব্যতীত) ইউনিটের সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিবের সঙ্গে জরুরি সভা অনুষ্ঠিত হবে।

একই স্থানে ওই দিন বিকেল ৪টায় সারা দেশের (ঢাকা বিভাগ ব্যতীত) জেলা ও মহানগর ইউনিটের সভাপতি/আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক/সদস্য সচিবদের সঙ্গে আরও একটি জরুরি সভা অনুষ্ঠিত হবে।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সুপার ফাইভের নেতাদের সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে ২৯ জুলাই বেলা ১১টায় এবং ঢাকা কলেজ, তিতুমীর সরকারি কলেজ, তেজগাঁও কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সুপার ফাইভ নেতাদের সঙ্গে একই স্থানে দুপুর ১২টায় সভা অনুষ্ঠিত হবে।

ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১২ বছর ধরে প্রভাষক বিসিএস শিক্ষা ক্যাডাররা, পদোন্নতির উদ্যো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9