২০২৩-এর তুলনায় ১৪ গুণ বাড়ল বিএনপির আয়, ২০২৪-এ কত?

২৭ জুলাই ২০২৫, ১১:৪৫ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৬:২৫ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী দল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল © সম্পাদিত

এক বছরের ব্যবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আয় ১৪ কোটি ৫৫ লাখ ১৪ হাজার ৬৯১ টাকা বেড়েছে। রবিবার (২৭ জুলাই) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে ২০২৪ সালের অডিট রিপোর্ট জমা দিলে এ তথ্য জানা গেছে। ইসি সচিব আখতার আহমেদের কাছে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আর্থিক আয়-ব্যয় বিবরণী জমা দিয়েছে দলটি।

২০২৪ সালে বিএনপির ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা হয়েছে জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, এ সময়ে ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা। আয়-ব্যয়ে উদ্বৃত্ত আছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।

গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) নিবন্ধিত দলগুলোর প্রতি বছর জুলাইয়ের মধ্যে আগের বছরের আর্থিক লেনদেনের প্রতিবেদন দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এবার নিবন্ধ স্থগিত থাকা আওয়ামী লীগ ছাড়া ৫০টি দলকে অডিট রিপোর্ট দিতে চিঠি দেয় ইসি। সে অনুযায়ী হিসাব জমা দিল বিএনপি।

আরও পড়ুন: সন্তানতূল্য শিশুদের বাবা-মায়ের কাছে পৌঁছাতেন মাসুমা, তাদের বাঁচাতে গিয়েই মৃত্যুর কাছে হার

২০২৩ সালে বিএনপি  আয় দেখিয়েছিল ১ কোটি ১০ লাখ ৮০ হাজার ১৫১ টাকা। তখন ব্যয় হয় ৩ কোটি ৬৫ লাখ ২৩ হাজার ৯৭০ টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে দলটির আয় প্রায় ১৪ গুণ বা ১৪ কোটি বেড়েছে। এর আগে ২০২২ সালে আয় দেখানো হয় ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। ওই বছর ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা ব্যয় হয়।

নিবন্ধিত দলগুলোকে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের হিসাব দিতে হবে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে। স্বীকৃত চার্টার্ড অ্যাকাউন্টিং প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষা করে এ হিসাব দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। পরপর তিন বছর আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে দলের নিবন্ধন বাতিল হবে বলে বিধান রয়েছে আইনে।

ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১২ বছর ধরে প্রভাষক বিসিএস শিক্ষা ক্যাডাররা, পদোন্নতির উদ্যো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9