২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

২৪ জুলাই ২০২৫, ০৭:০৮ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ০৭:৩৮ AM
সংবর্ধনা অনুষ্ঠানে ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে

সংবর্ধনা অনুষ্ঠানে ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আনোয়ারা উপজেলা শাখা। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার মমতাজ কনভেনশন হলে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। তিনি বলেন, মেধাবীরা কেবল নিজেদের নয়, বরং দেশের উন্নয়নেও ভূমিকা রাখবে। ছাত্রশিবিরের এমন আয়োজন আনোয়ারায় শিক্ষার ইতিবাচক ধারা সৃষ্টি করবে।

ছাত্রশিবির শহর শাখার সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে এবং পশ্চিম শাখার সভাপতি ওয়াহিদুল ইসলাম সাইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন। তিনি বলেন, বর্তমান বিশ্বে সফল হতে হলে নিজেকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। ছাত্রশিবির সেই পথে সিঁড়ি হিসেবে পাশে থাকবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিমের সভাপতি আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা জামায়াতের আমীর ও বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গনি, জেলা সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন, সাহিত্য সম্পাদক সারতাজ আরেফীন ফাহিম, সাবেক সেক্রেটারি কামরুল ইসলাম এবং শিক্ষক মো. মহিউদ্দিন।

রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদন বাতিল অথবা এডিটের সুযোগ দাবি, যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন ১৪০ শিক্ষক, তালিকা দেখুন এখানে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9