মানুষের মধ্যে ভয় আতঙ্ক তৈরি করে রেখেছে মব কালচার: রিজভী

২৪ জুলাই ২০২৫, ০৫:০৩ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ১০:৫১ PM
বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী

বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী © টিডিসি

মানুষের মধ্যে ভয় আতঙ্ক তৈরি করে রেখেছে মব কালচার। কেউ অপরাধ করলে তাকে আইনের হাতে তুলে দেওয়ার কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে মৌলভীবাজারের সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্বোধনী অনুষ্ঠানের এসব কথা বলেন তিনি।

এসময় রুহুল কবির রিজভী গোপালগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলার ঘটনায় পুলিশের প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, আন্দোলনের সময় বিএনপির নেতারা লুকিয়ে আশ্রয় নিয়েছে সেই সময় পুলিশ সেখান থেকে ধরে এনেছে। সেই পুলিশ যোগ্যতা এখন কোথায়।

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন প্রমুখ।

বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬